সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১ম দিনের ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: ১৩ মে, ২০২৬ ০২:৩৫:৪৩

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১ম দিনের ভোটগ্রহণ চলছে

প্রজন্ম ডেস্ক:  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচনে দুই দিনব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০টায় সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকছে, আগামীকাল বৃহস্পতিবারও একই সময়ে ভোট নেওয়া হবে।

এদিকে, নির্বাচনের প্রথম দিনেই ভোটগ্রহণ সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন জামায়াত ও এনসিপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে, ভোটগ্রহণে কোনো দলীয় প্রভাব নেই বলে দাবি করেছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা।

এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত ‘নীল প্যানেল’, জামায়াতে ইসলামী সমর্থিত ‘সবুজ প্যানেল’ এবং এনসিপি সমর্থিত ‘লাল-সবুজ প্যানেল’ প্রতিদ্বন্দ্বিতা করছে।

তবে এবার আওয়ামী লীগ সমর্থিত কোনো প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে না। ৪১ জন আওয়ামীপন্থী প্রার্থীর মনোনয়নপত্র যাচাইবাছাই ছাড়াই বাতিল করার অভিযোগ তুলে গতকাল তারা আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের ঘোষণা দেন।

বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মনে করছেন, অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং কোনো রাজনৈতিক প্রভাব নেই।

জামায়াতের অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এই নির্বাচনের মাধ্যমে আইনজীবীদের সমস্যা সমাধানসহ, সামগ্রীকভবে সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থাপনা সুন্দর ভাবে পরিচালিত হবে।

কার্যকরী কমিটির সভাপতি ও সম্পাদকসহ মোট ১৪টি পদের বিপরীতে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটার রয়েছেন ১১ হাজার ৯৭ জন।

এ সম্পর্কিত খবর

জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না, এটা হবে চরম নিমকহারামি

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, উদ্ধারকাজে ফায়ার সার্ভিস

বেরোবিতে শিবিরের প্রদর্শনীতে ছাত্রদলের হামলা, সংঘর্ষে আহত ১০

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন বুধবার, ৬ আগস্ট থেকে উন্মুক্ত

জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

জামায়াত জোটের গণসমাবেশ কাল, পরের দিন বিদ্যুৎ ও গ্যাস অফিসে অবস্থান

ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে দাবি করায় জকসু নেতাদের উপর ছাত্রদলের হামলা

হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে: ডা. জাহেদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ