প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬ ০৬:০৮:৪৮
প্রজন্ম ডেস্ক: সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিতের পর দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। ইসি সূত্র বলছে, সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় আরপিও অনুযায়ী মনোনয়নপত্র স্থগিত হয়েছে মনিরা শারমিনের।
আরপিওতে আছে, গণপ্রতিনিধিত্ব আদেশের ১২(১)(চ) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচতি হওয়ার অযোগ্য হবেন যদি তিনি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসর নিয়েছেন এবং এই পদত্যাগ ও অবসরগ্রহণ যদি তিন বছর অতিবাহিত না হয়।
অন্যদিকে, নির্ধারিত সময়ের পরে জমা দেওয়ায় বাতিল হয়েছে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র। নির্বাচন কমিশন জানিয়েছে, গতকাল মঙ্গলবার বিকেল ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেন নুসরাত তাবাসসুম।
তবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা না দেওয়ায় আইনগতভাবে তার প্রার্থিতা বাতিল বা অযোগ্য ঘোষণা করেছে কমিশন।
প্রজন্মনিউজ ২৪
মনিরার মনোনয়নপত্র স্থগিত, নুসরাতের বাতিল
জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১
‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত: ডা. মাহমুদা মিতু
আবাসন সংকট নিরসনে, প্রশাসনকে ৫ দিন সময় দিলো ডাকসু
সংসদের কেনাকাটায় হরিলুট, তদন্তে কমিটি গঠন
বিএনপির সংরক্ষিত আসনে মনোয়নপত্র নিলেন চমক
এসএসসি পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে থাকছে নীরব বহিষ্কার