প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬ ১১:১৬:০৮
প্রজন্ম ডেস্ক: সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়া সাবিকুন্নাহার মুন্নী বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি, দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা এমপি প্রার্থী মতিউর রহমানের সহধর্মিণী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী।
তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক কেন্দ্রীয় সভানেত্রী ছিলেন। পরবর্তীতে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি নির্বাচিত হন। পরে দলটির মানবাধিকার ও আইনি সুরক্ষা কেন্দ্র (মাসুক)-এর নির্বাহী পরিচালক হন।স্ত্রীর মনোনয়ন পাওয়া প্রসঙ্গে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান জানান, বাংলাদেশ জামায়াত ইসলাম প্রার্থীর পরিচয় দেখে মনোনয়ন দেয় না। জামায়াত সবসময়ই ত্যাগী ও যোগ্যতা সম্পন্নদের মূল্যায়ন করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। দল তাকে (মুন্নী) পরিশ্রমী, ত্যাগী ও যোগ্যতা সম্পন্ন মনে করেছেন বলেই মনোনীত করেছেন।
সাবিকুন্নাহার মুন্নী বলেন, দল আমার ওপর আস্থা রেখেই আমাকে মনোনীত করেছে। আল্লাহ চাইলে, সংরক্ষিত আসনের একজন সংসদ সদস্য হয়ে এদেশের অবহেলিত নারী সমাজকে এগিয়ে নিতে এবং সাধারণ মানুষের জন্য নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করব।
প্রজন্মনিউজ ২৪
জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১
পরিবহনে একচেটিয়া ভাড়া বৃদ্ধি হলে আন্দোলনের হুঁশিয়ারি
‘সরকারের ব্যর্থতা ঢাকতেই পরিকল্পিতভাবে ক্যাম্পাসগুলো উত্তপ্ত করা হচ্ছে’
পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী
ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
ঘোড়াঘাটে দিন-দুপুরে ডাকাতি, বৃদ্ধা মহিলাকে হত্যা
সিলেটে বিএনপি নেত্রী সেজে ২ লক্ষ টাকা চাঁদা দাবী লাকীর
বিএনপির ৬ নেতা আজীবনের জন্য বহিষ্কার
কৃষিখাতে টেকসই উন্নয়নে গবেষণা ও প্রযুক্তির সমন্বয় অপরিহার্য : উপাচার্য