সুন্দরবনের সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬ ০১:০৯:২১

সুন্দরবনের সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক

খুলনা প্রতিনিধি: সুন্দরবন থেকে কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলেকে আটক করেছে বন বিভাগ ।  এ সময় তাদের নিকট হতে ৩.৫৬ ঘনফুট সুন্দরী কাঠসহ ২ টি নৌকা জব্দ করা হয়। এরা সকলেই কাঁকড়ার পারমিট নিয়ে সুন্দরবনে প্রবেশ করে। 

জানা গেছে মঙ্গলবার (২১ জুলাই)  বিকাল ৪ টার দিকে শিবসা টহল ফাঁড়ির অধিনস্থ আড়বাওন খাল এলাকা থেকে এ সকল কাঠ সহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন কালাবগী গ্রামের খোকন গাজী,  বিল্লাল গাজী, ইকবাল ফকির ও বিল্লাল শেখ। 

অভিযানের নেতৃত্ব দেন শিবসা বন টহল ফাঁড়ির দায়িত্বরত ওসি শেখ রবিউল ইসলাম । 

সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন,  এ ব্যাপারে আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ব্যাক্তিদেরকে আদালতে প্রেরন করা হবে।
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ