প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬ ১০:২৬:৫২
প্রজন্ম ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে যানজটে পড়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, নানা পেশার কর্মজীবী মানুষ ও দূরপাল্লার পরিবহণগুলো। ইতোমধ্যে যানজট চার কিলোমিটার অংশে ছড়িয়ে পড়েছে।
আজ বুধবার (২২ এপ্রিল) ভোর ৫টার দিকে গাজীপুরের পল্লীবিদ্যুৎ এলাকায় শাহ সিমেন্ট কোম্পনির একটি সিমেন্টবোঝাই ট্রাক সড়কের উপর উল্টে যায় এতে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ এসে সড়ক থেকে ট্রাকটি উদ্ধারে কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২২ এপ্রিল) ভোরে সিমেন্ট ভর্তি চন্দ্রামুখী একটি গাড়ি পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছলে হাঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ব্যাস্ততম সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। ধীরে ধীর প্রায় চার কিলোমিটার অংশে যানজট সৃষ্টি হয় । পরে পুলিশ এসে গাড়িটি উদ্ধারে কাজ শুরু করেছে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাউগাতুল আলম জানান , গাড়েতে থাকা সিমেন্টের বস্তাগুলো সরানো হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে গাড়ি উদ্ধার করে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হবে।
প্রজন্মনিউজ ২৪
পরিবহনে একচেটিয়া ভাড়া বৃদ্ধি হলে আন্দোলনের হুঁশিয়ারি
পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী
ঘোড়াঘাটে দিন-দুপুরে ডাকাতি, বৃদ্ধা মহিলাকে হত্যা
সিলেটে বিএনপি নেত্রী সেজে ২ লক্ষ টাকা চাঁদা দাবী লাকীর
বিএনপির ৬ নেতা আজীবনের জন্য বহিষ্কার
সুন্দরবনের সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক
ঋণ করে লোক রেখে ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা
পুলিশের ওপর অতর্কিত হামলা ওসিসহ গুলিবিদ্ধ -৫
দক্ষিণ আফ্রিকায় দুদিনে দুই প্রবাসী বাংলাদেশি খুন
বাসের ভাড়া না বাড়াতে পরিবহণ মালিকদের নির্দেশ দিয়েছে মালিক সমিতি