প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬ ১২:০৪:৪৯
প্রজন্ম ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দিয়েছে বিএনপি। এর মধ্যে বগুড়া থেকে মনোনয়ন পেয়েছেন সুরাইয়া জেরিন।
সুরাইয়া জেরিন বর্তমানে বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা মহিলা দলের পদের পাশাপাশি কেন্দ্রীয় মহিলা দলের নির্বাহী সদস্য, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এবং গাবতলী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদেও আছেন। সুরাইয়া জেরিন বলেন, ‘আমার দল সব সময় ত্যাগী এবং রাজপথের কর্মীদের পাশে থাকে, আজকের এই মনোনয়ন তারই প্রমাণ। আমি ছাত্ররাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিটি মুহূর্তে দলের আদর্শকে হৃদয়ে ধারণ করে রাজপথে লড়াই করেছি। দুঃসময় থেকে শুরু করে চব্বিশের গণ–অভ্যুত্থানে ফ্যাসিস্টদের রক্তচক্ষু উপেক্ষা করে মাঠে ছিলাম। আমি গণমানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে রাখতে চাই।
প্রজন্মনিউজ ২৪
জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১
শিক্ষার্থী হত্যায় ৭ জনকে মৃত্যুদন্ড
জামায়াতে আমীরের সাথে জার্মানির রাষ্ট্রদূতের বৈঠক
বিএনপি নেতার বিরুদ্ধে নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ
‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত: ডা. মাহমুদা মিতু
নারী আসনে কেন মনোনয়ন পাননি জামায়াত আমিরের স্ত্রী, জানাল জামায়াত
মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি