প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ০৫:১৩:৪৯
বরিশালের গৌরনদীতে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা । তিন দিনের মধ্যে দাবি না মানলে তারা কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেয়।
সোমবার সকালে প্রায় এক ঘণ্টা বরিশাল-ঢাকা মহাসড়কের আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করে। এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বক্তারা বলেন, আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া যান চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণহানির ঘটনাও ঘটছে।
বক্তারা আরো জানান, দীর্ঘদিন ধরে ফুট ওভারব্রিজ বা স্পিডব্রেকার নির্মাণের দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনতেই এ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। তিন দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
যাত্রীদের ভোগান্তির খবর পেয়ে গৌরনদী মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তাদের দাবি বিবেচনায় নেওয়ার আশ্বাস জানালে আন্দোলন স্থগিত করে।
বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
প্রজন্মনিউজ২৪
ঢাবিতে মেয়াদোত্তীর্ণ ৩৬ ছাত্রদল নেতাকে সিট দেওয়ার অভিযোগ
আবাসন সংকট নিরসনে, প্রশাসনকে ৫ দিন সময় দিলো ডাকসু
ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ
ব্যবসায়ীর কছে চাঁদা চেয়ে গুলি, গ্রেপ্তার ৪
আনুষ্ঠানিক যাত্রা শুরু বগুড়া সিটি করপোরেশনের
গোপালপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত: ২
বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন: প্রধানমন্ত্রী
ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত