জামায়াত নেতা মোস্তফা কামালের মৃত্যুতে উপজেলা জামায়াতের শোক

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ১২:৫৪:৫৪

জামায়াত নেতা মোস্তফা কামালের মৃত্যুতে উপজেলা জামায়াতের শোক


প্রজন্ম ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ভোলা জেলা জামায়াতের সাবেক আমীর এবং বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওঃ মোস্তফা কামাল গতকাল দুপুর ২:১২ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন) 

মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চরফ্যাশন উপজেলা আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসাইন ও সেক্রেটারি মাওলানা আবুল কাশেম।

শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, মরহুমের ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। তার মৃত্যুতে ইসলামী আন্দোলনের অপূরনীয় ক্ষতি হয়ে গেল। আল্লাহ তায়ালা তাঁর ইবাদত গুলো কবুল করুন। তাঁর জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে নেক আমলে পরিণত করে দিন। আর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।

নেতৃবৃন্দ আরো বলেন, ইতোমধ্যে তিনি দুনিয়ার সফর শেষ করেছেন। শুরু হয়েছে তার অনন্তকালের সফর। এই সফরে আল্লাহ্ রাব্বুল আলামীন তার একান্ত সাহায্যকারী হোন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও শান্তিময় করে দিন। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমীন।

উল্লেখ্য যে, অধ্যক্ষ মাওঃ মোস্তফা কামাল সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন।  গণমানুষের এই নেতা সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। এছাড়া ইসলামী আন্দোলনে তার ত্যাগ ও ভুমিকা অনস্বীকার্য।

এ সম্পর্কিত খবর

চাঁদপুরে বৃদ্ধ হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার

এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু নয়: প্রধানমন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ

পহেলা জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি

প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল

সংবাদকর্মীদের স্বার্থ রক্ষায় কাজ করবে জামায়াত : গোলাম পরওয়ার

একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপির দুই নেতার পদ স্থগিত

ব্যর্থ পুশইনের চেষ্টা, সেই ১২ জনকে ফেরত নিল বিএসএফ

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ