প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ০৫:৪৬:১১
গাজীপুরের কোনাবাড়ীতে জ্বালানি মজুত রাখা ও অতিরিক্ত দামে বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে গাজীপুর জেলা প্রশাসন ও এনএসআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
আদালত সূত্রে জানা গেছে, মেসার্স তামিম এন্টারপ্রাইজকে অতিরিক্ত দামে অকটেন ও পেট্রল বিক্রি করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে এলাকার মেসার্স আলী ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। সেখানে দুই হাজার ২৬২ লিটার অকটেন, তিন হাজার ৩২৪ লিটার ডিজেল ও ৯৬০ লিটার পেট্রল মজুত থাকলেও বিক্রি বন্ধ রাখা হয়েছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান জানান, দুটি দোকানে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে মেসার্স আলী ফিলিং স্টেশনে জ্বালানি থাকা সত্ত্বেও বিক্রি না করায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
প্রজন্মনিউজ২৪
সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন মানসুরা
পরিক্ষায় মানবিক নম্বর নিয়ে কঠোর বার্তা
জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, হতে পারে সুনামি
ব্যবসায়ীর কছে চাঁদা চেয়ে গুলি, গ্রেপ্তার ৪
আনুষ্ঠানিক যাত্রা শুরু বগুড়া সিটি করপোরেশনের
গোপালপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত: ২
নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অযত্নে নষ্ট অবকাঠামো