অপহৃত মাদ্রাসা ছাত্রীকে দ্রুত উদ্ধারের দাবি বিরোধীদলীয় নেতার

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬ ০২:৩১:৩০

অপহৃত মাদ্রাসা ছাত্রীকে দ্রুত উদ্ধারের দাবি বিরোধীদলীয় নেতার

প্রজন্ম ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে মসজিদের ইমামের মেয়ে ও মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলা এবং লুটপাটের ঘটনাকে অত্যন্ত ন্যক্কারজনক ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা লেখেন। জামায়াত আমির লেখেন, ‘গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে একটি মসজিদের ইমামের মাদ্রাসা ছাত্রী মেয়েকে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলা এবং লুটপাটের ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।’

তিনি লেখেন, ‘এ ঘটনা আমাকে গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এটি অত্যন্ত ন্যক্কারজনক ও মানবতাবিরোধী অপরাধ। দুঃখজনকভাবে ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে না পারা চরম উদ্বেগজনক।’

তিনি আরও লেখেন, ‘আমি অবিলম্বে অপহৃত মেয়েটিকে অক্ষত উদ্ধার, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

ডা. শফিকুর রহমান লেখেন, ‘যাদের ছত্রছায়ায় এ ধরনের ন্যক্কারজনক ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে, সামাজিকভাবে এদেরকে বয়কট করতে হবে এবং দেশবাসীকে প্রতিবাদে সোচ্চার হতে হবে। বিশেষভাবে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অপরাধীদের প্রশ্রয় দিয়ে কোনোভাবেই এ ধরনের বর্বরতা চলতে দেওয়া যায় না।’

এ সম্পর্কিত খবর

‘সরকারের ব্যর্থতা ঢাকতেই পরিকল্পিতভাবে ক্যাম্পাসগুলো উত্তপ্ত করা হচ্ছে’

পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী

সিলেটে বিএনপি নেত্রী সেজে ২ লক্ষ টাকা চাঁদা দাবী লাকীর

বিএনপির ৬ নেতা আজীবনের  জন্য বহিষ্কার

কৃষিখাতে টেকসই উন্নয়নে গবেষণা  ও প্রযুক্তির সমন্বয় অপরিহার্য : উপাচার্য

পুলিশের ওপর অতর্কিত হামলা  ওসিসহ গুলিবিদ্ধ -৫

বাসের ভাড়া না বাড়াতে পরিবহণ মালিকদের নির্দেশ দিয়েছে  মালিক সমিতি

২৪ ঘণ্টায় সাত খুন, জামায়াত আমিরের ক্ষোভ

মালবাহী ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪ কিলোমিটার যানজট

অস্ত্রসহ ছবি ভাইরাল, কলেজ প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ