প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬ ০৪:২০:৫৭
নারায়ণঞ্জ সদর উপজেলার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকের ভেতরে নামে ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে মোহাম্মদ দেলোয়ার (৩৫) ও মো. রানা (২১) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার বেলা ১২টায় উপজেলার কাশীপুর ইউনিয়নের ভোলাইল গেদ্দার বাজার এলাকায় শাহাবুদ্দিন বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
ভবনের মালিক শাহাবুদ্দিন বেপারী জানান, নির্মাণ কাজের জন্য তিনি মোহাম্মদ ফারুক নামে এক ঠিকাদারকে দায়িত্ব দেন। তার অধীনে শ্রমিকরা কাজ করছিলেন। শুক্রবার দুপুরে পানির ট্যাংকি পরিষ্কার করতে প্রথমে দেলোয়ার ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ পর তার কোনো সাড়া না পেয়ে রানা নিচে নামেন। এরপর সেখান থেকে চিৎকারের শব্দ শোনা যায়।
এ সময় বাড়ির মালিকের দুই ছেলে নিচে নামতে চাইলে স্থানীয়রা তাদের বাঁধা দেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেয় তারা।
এক পর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দুই শ্রমিককে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, “খানপুর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
প্রজন্মনিউজ২৪
হাসপাতাল থেকে রোগীর মরদেহ উদ্ধার
ভাওয়ালে দেশি-বিদেশি অবৈধ মদসহ ৬ আটক
টিকটকে হাহা ইমোজি দেওয়ায় ২ জনকে কুপিয়ে জখম
ফেনীতে একটি ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
আসাদ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ আসামিকে ৪ দিনের রিমান্ড
২০২২ সালে কেনা হয় এম্বুলেন্স, শুরু থেকেই চালক-তেল সংকটে ব্যবহারবিহীন
বিএনপির সংরক্ষিত আসনে মনোয়নপত্র নিলেন চমক