প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬ ০৩:৪৪:২৪
রাজশাহীতে ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে সমঝোতা করে অতিরিক্ত তেল সংগ্রহ ও চড়া দামে বাইকারদের কাছে বিক্রি করতেন রাকিব হাসান নামের এক ব্যক্তি। ক্রেতা সেজে গিয়ে অভিযুক্তকে হাতেনাতে ধরেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বোয়ালিয়া ভূমি অফিসের সহকারী কমিশনার আরিফ হোসেনের নেতৃত্বে রাকিব হাসানকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
রাকিব মহানগরীর হোসনীগঞ্জ বেতপট্টি এলাকার শাহজাহান আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মহানগরীর বোয়ালিয়া ভূমি অফিসের সহকারী কমিশনার আরিফ হোসেন। তিনি জানিয়েছেন, অভিযানে ৪০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। জরিমানা ও তেল বিক্রির টাকা আগামী রোববার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
ভ্রাম্যমাণ আদালত ও গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, রাকিব হাসান ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে সমোঝোতা করে অতিরিক্ত পেট্রোল ও অকটেন সংগ্রহ করতেন। এরপর বেসমেন্টের একটি স্থানে মজুত করতেন। সেখান থেকে ২০০ থেকে ২৫০ টাকা দরে তেল বিক্রি করতেন।
বৃহস্পতিবার রাতে এনএসআইয়ের এক সদস্য ক্রেতা সেজে তেল কিনতে চাইলে রাকিব বিক্রি করতে রাজি হন। এ সময় হাতেনাতে তাকে ধরে তেল জব্দ করা হয়।
ভবনের বেসমেন্টে বোতল ও জার দেখে এনএসআইয়ের ধারণা, রাকিব হাসান সম্প্রতি প্রায় ৫০০ লিটার জ্বালানি তেল এভাবে বিক্রি করেছেন। গোয়েন্দা সংস্থাটির পক্ষ থেকে জানানো হয় তেলের অবৈধ মজুত ঠেকাতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রজন্মনিউজ২৪
হাসপাতাল থেকে রোগীর মরদেহ উদ্ধার
ভাওয়ালে দেশি-বিদেশি অবৈধ মদসহ ৬ আটক
টিকটকে হাহা ইমোজি দেওয়ায় ২ জনকে কুপিয়ে জখম
ফেনীতে একটি ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
আসাদ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ আসামিকে ৪ দিনের রিমান্ড
২০২২ সালে কেনা হয় এম্বুলেন্স, শুরু থেকেই চালক-তেল সংকটে ব্যবহারবিহীন
বিএনপির সংরক্ষিত আসনে মনোয়নপত্র নিলেন চমক