স্কুল ছুটির পর তালাবদ্ধ ছিল শিশুটি

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬ ০৩:৫৬:০১

স্কুল ছুটির পর তালাবদ্ধ ছিল শিশুটি

প্রজন্ম ডেস্ক: মেহেরপুর শহরের বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির পর বাথরুমের ভেতর এক শিক্ষার্থীকে তালাবদ্ধ রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা আটকে থাকার পর স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়।

ভুক্তভোগী সাদিয়া (৮) ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং শহরের স্টেডিয়াম পাড়ার মনিরুল ইসলামের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকাল প্রায় ৪টার দিকে স্কুল ছুটি হলে শিক্ষক ও কর্মচারীরা ভবন তালাবদ্ধ করে চলে যান। এ সময় সাদিয়া বাথরুমে থাকায় বিষয়টি কারও নজরে আসেনি। স্কুল ভবনের মূল ফটক ও কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে দেওয়ায় সে ভেতরে আটকা পড়ে। দীর্ঘ সময় একা অন্ধকারে থেকে ভয়ে ও আতঙ্কে শিশুটি চিৎকার ও কান্না শুরু করে। স্কুলের পাশে সড়ক দিয়ে যাওয়ার সময় পথচারীরা ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পেয়ে ভিড় জমান। পরে নির্ধারিত সময়ে মেয়ে বাড়ি না ফেরায় বাবা মনিরুল ইসলাম স্কুলে খোঁজ নিতে এসে বিষয়টি জানতে পারেন। এরপর খবর পেয়ে শিক্ষিকা লিনা ভট্টাচার্য চাবি নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।

এ বিষয়ে বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোবিনা খানম বলেন, মেয়েটি সাধারণত নিচতলায় ক্লাস করে। ছুটির পর সবার অজান্তে সে দোতলার শিশু কক্ষে খেলতে চলে যায়। এদিকে স্কুল ছুটি হয়ে যাওয়ায় সে নিজেও বিষয়টি খেয়াল করেনি, অন্যরাও বুঝতে পারেনি।  

মোবিনা খানম আরও বলেন, স্কুলটি বাজারের পাশে হওয়ায় খোলা থাকলে অনেকে শৌচাগার ব্যবহার করতে ঢুকে পড়ে। এ কারণে আমরা সাধারণত স্কুল তালাবদ্ধ করে রাখি।

এদিকে ঘটনার খবর পেয়ে বুধবার রাত ১২টার দিকে বিদ্যালয়ে ছুটে যান মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। ইউএনও বলেন, একটি ছোট শিশু স্কুলের ভেতরে তালাবদ্ধ থাকা অত্যন্ত দুঃখজনক। শিশুটি সুস্থ অবস্থায় উদ্ধার হয়েছে এটাই স্বস্তির। তবে প্রধান শিক্ষক বা সংশ্লিষ্টদের অবহেলার বিষয়টি তদন্ত করে দেখা হবে।
 

এ সম্পর্কিত খবর

চাঁদপুরে বৃদ্ধ হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার

এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু নয়: প্রধানমন্ত্রী

শহীদ হাদি হত্যা: প্রতিবেদন দিতে সিআইডিকে আরও ১১ দিন সময়

মাদ্রাসাশিক্ষকদের বেতন-ভাতা সমস্যার সমাধান দ্রুত হবে : শিক্ষা মন্ত্রণালয়

গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ

আজকের ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে ফ্রান্স’র শুভ সূচনা

সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

পহেলা জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি

প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ