প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬ ০৩:৩৭:৪৪
নেত্রকোনার মদন উপজেলার দশআশি গ্রামে পলাশ মিয়া ও টিটু মিয়া নামের দুই মাদককারবারিকে ৬ মাসের কারাদণ্ড ও ৮০০ টাকা জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মদন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রি।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার কাইটাইল ইউনিয়নের দশআশি গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে পলাশ মিয়া ও একই উপজেলার শাগলী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে টিটু মিয়া।
আদালত সূত্রে জানা যায়, পলাশ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবন করে আসছে। গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে নেত্রকোনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বুধবার দুপুরে অভিযান চালিয়ে মাদকসেবনরত অবস্থায় পলাশ ও টিটুকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর-৩৬ (৫) ধারা মোতাবেক দুই জনকে ৬ মাসের কারাদণ্ড ও ৮০০ টাকা জরিমানা করেন।
মদন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রি জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মাদককারবারিকে ৬ মাসের কারাদণ্ড ও ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।
এ সময় নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরিদর্শক আল আমিন ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।
প্রজন্মনিউজ২৪
হাসপাতাল থেকে রোগীর মরদেহ উদ্ধার
ভাওয়ালে দেশি-বিদেশি অবৈধ মদসহ ৬ আটক
টিকটকে হাহা ইমোজি দেওয়ায় ২ জনকে কুপিয়ে জখম
ফেনীতে একটি ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
আসাদ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ আসামিকে ৪ দিনের রিমান্ড
২০২২ সালে কেনা হয় এম্বুলেন্স, শুরু থেকেই চালক-তেল সংকটে ব্যবহারবিহীন
বিএনপির সংরক্ষিত আসনে মনোয়নপত্র নিলেন চমক