শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে নতুন রূপ দিতে চান প্রতিমন্ত্রি আমিনুল

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬ ০৪:৩৫:২৫

শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে নতুন রূপ দিতে চান প্রতিমন্ত্রি আমিনুল

দীর্ঘদিন ধরে অযত্ন আর অবহেলায় পড়ে আছে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম। দীর্ঘ সময় ধরে এখানে আন্তর্জাতিক ম্যাচ হয় না।  এই স্টেডিয়ামকে পুনরায় আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যুতে রূপ দিতে দ্রুত উন্নয়ন কাজ শুরুর ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এ ঘোষণা দেন।

আমিনুল হক বলেন, শহীদ চান্দু স্টেডিয়াম এক সময় আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে পরিচিত ছিল। এটিকে পুনরায় সেই অবস্থানে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মানদণ্ড অনুসরণ করে আধুনিকায়ন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা স্টেডিয়ামটিকে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে রূপ দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ এবং বিসিবির কর্মকর্তারা একমত হয়েছেন।

এই স্টেডিয়ামে একটি টেস্ট হয়েছিল ২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ১০ উইকেটে। এছাড়া এই স্টেডিয়ামে হওয়া পাঁচটি ওয়ানডের মধ্যে চারটিতেই জিতেছে বাংলাদেশ।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ