এশিয়ান গেমসের হকির বাছাই পর্বে

সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ নারী দল

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ০৭:১৩:৩৬

সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ নারী দল

এশিয়ান গেমসের হকির বাছাই পর্বে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ নারী দল। আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় এই জয় ছিনিয়ে নেয়ে বাংলাদেশ।

চাইনিজ তাইপে ও ইন্দোনেশিয়া দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে। আগামী পরশু অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

অষ্টম মিনিটে আইরিন রিয়া ফিল্ড গোল করে। এর চার মিনিট পর সিঙ্গাপুরের চিয়া পেনাল্টি কর্নার থেকে সমতা আনেন। পরের কোয়ার্টারে দুই দলের কেউ আর গোল করতে পারেনি।

বিরতির পরের কোয়ার্টারেও কোনো গোল হয়নি। দুই দলই গোলের চেষ্টা করে বারবার ব্যর্থ হয়। ম্যাচের শেষ চার মিনিটে বাংলাদেশ দুই গোল করে। ৫৭তম ও ৫৮তম মিনিটে রিয়া টানা দুটি ফিল্ড গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।

শেষ দুই মিনিটে সিঙ্গাপুর বাংলাদেশের দিকে চাপ প্রয়োগ করলেও কোনো গোল আদায় করতে পারেনি। এতে বাংলাদেশ ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 

হ্যাটট্রিক গোলদাতা আইরিন আক্তার রিয়া পান ম্যাচ সেরার পুরস্কার।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে পুলিশে দিল জনতা

সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার

টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল: বিআরটিএ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর ময়মনসিংহ 

জাতীয় নদী দিবস পালিত হচ্ছে আজ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

সরকারের মধ্য থেকে এস আলম, সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা হচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য রাসূল (সা.)-এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ