বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬ ১২:৫৩:১৯

বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক

প্রজন্ম ডেস্ক: সরকারী দল বিএনপি আত্মঘাতী রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক। তিনি বলেন, এখন বিএনপি যে রাজনীতি করছে, তা আত্মঘাতী রাজনীতি। বিএনপি যে রাজনীতি করছে, তা নৌকার সমর্থকদের রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা। বিএনপির এ রাজনীতি যদি সফল হয়, তাহলে বিএনপি তার ঘরের ভোট হারাবে, আবার যে ভোটে ক্ষমতায় গেছে, সেটিও হারাবে। এটি হবে বিএনপির জন্য আত্মঘাতী রাজনীতি।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরে সিটি ড্রিম কনভেনশন মিলনায়তনে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন।

খেলাফত মজলিশের আমির বলেন, গণভোটের পক্ষে দেশের ৭০ শতাংশ মানুষ রায় দিয়েছে। সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখাও, আইনের ফাঁকফোকর দেখাও—মারপ্যাঁচ! বাঙালি যখন মার শুরু করবে, তখন আইনের মারপ্যাঁচ দিয়ে বাঙালির মার থেকে বাঁচতে পারবে না।

তিনি আরও বলেন, গণভোট বাস্তবায়ন বাংলাদেশের ৭০ শতাংশ মানুষের দাবি। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের বিষয়ে দলটি শুরু থেকেই শক্ত অবস্থানে রয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রথমে আমরা আন্দোলনে নেমেছি। গণভোটের দাবি আমরা আগেই তুলেছিলাম। আমরা জানতাম, বিএনপি এমন করবে। নির্বাচন হয়েছে, বিএনপির এখন আর গণভোটে সমর্থন নেই। এক মাঘে শীত যায় না। বিএনপিকে আবারও জনতার কাছে আসতে হবে।

মামুনুল হক বলেন, বিপুল সংখ্যক বাংলাদেশপন্থি ও দিল্লির আধিপত্যবিরোধী মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপির বর্তমান পরিস্থিতির কারণেই তারা মুখ ফিরিয়েছে।  তারা প্রধানত তিনটি দল জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ খেলাফত মজলিশে যোগ দিচ্ছে। কাজেই এ সময় আমরা যদি দেশের কল্যাণে জনতার সামনে নিজেদের উপস্থাপন করতে পারি, জনতার কণ্ঠস্বর হতে পারি এবং মানুষের ইচ্ছা-আকাঙ্ক্ষা রক্ষায় সোচ্চার হতে পারি, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে বাংলাদেশ খেলাফত মজলিশ অন্যতম নেতৃত্বে থাকবে ইনশাআল্লাহ।

জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল ফিরোজের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সাঈদ নূর, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, জেলা শাখার সেক্রেটারি মহিউদ্দিন কাসেমী প্রমুখ।
 

এ সম্পর্কিত খবর

বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

ঝড়ে দিক হারিয়ে ভারতে ঢোকা ৪ মৌয়াল উদ্ধার, নিখোঁজ ১

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো দাবি প্রধানমন্ত্রীর

বর্তমান সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছে : নুরুল হক

ইজরাইলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থাগিত ইতালির

খুবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

বিএনপি এখন কৃত্রিম সংকট সৃষ্টি করছে দাবি নাহিদের

শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে নতুন রূপ দিতে চান প্রতিমন্ত্রি আমিনুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ