প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ০৫:৩১:৫৫
সাতক্ষীরার কালীগঞ্জে এক ইউপি চেয়ারম্যানের মো. ফেরদাউস মোড়লের বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ১২০০ লিটার ডিজেল জব্দ করেছে যৌথ বাহিনী।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত গুদামে অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল উদ্ধার করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে জনদুর্ভোগ সৃষ্টির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ঝটিকা অভিযান চালানো হয়। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সেনাবাহিনীর তত্ত্বাবধানে কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
সিনিয়র ওয়ারেন্ট অফিসার তোফাজ্জলের নেতৃত্বে পরিচালিত অভিযানে, ডিজিএফআই ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর একটি চৌকস দল অংশ নেয়।
এই অভিযানে চেয়ারম্যান ফেরদাউস মোড়লের বাসভবন ও গুদাম থেকে ৬টি ব্যারেলে রাখা মোট ১২০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
এ সময় আরো ১৬টি খালি ব্যারেল উদ্ধার করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইস্তিয়াক আহমেদ অপু।
তিনি তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে তেল মজুদ করার দায়ে চেয়ারম্যান ফেরদাউস মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
প্রজন্মনিউজ২৪
কোটালীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ
ইউপি চেয়ারম্যানের বাড়িতে মিলল ১২০০ লিটার ডিজেল, ১০ হাজার টাকা জরিমানা
ঢাকায় যানজট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা
হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
চট্টগ্রামে নির্মিত হচ্ছে ৩৮টি ফুটওভার ব্রিজ
হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন
হাতিয়ায় ৮ লাখ টাকার তেল জব্দ, আটক ৪
মিরপুরে প্রশাসক ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে বিক্ষোভ
বিতর্কিত মুনিরিয়া তাবলিগের বিরুদ্ধে জুলাই যোদ্ধার বাসায় লুটপাটের অভিযোগ