প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ০৩:৪৩:৪২
ইসলামাবাদে হওয়া আলোচনা থেমে যাওয়ায় হতাশ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ।
যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং স্কাই নিউজকে বলেন, 'আলোচনায় এখনো কোনো অগ্রগতি হয়নি, এটা অবশ্যই হতাশাজনক। আর ইরানের এই যুদ্ধের একটি স্থায়ী সমাধানও এখনো দেখা যায়নি।'
সফল না হওয়া পর্যন্ত আপনি ব্যর্থই থাকেন। তাই বলে এই আলোচনা সফল হয়নি বলে চেষ্টা চালিয়ে যাওয়ার কোনো মূল্য নেই- এমনটা বলা যায় না।'
অন্যদিকে, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে বলেন, 'এখন সবচেয়ে জরুরি হলো যুদ্ধবিরতি চালিয়ে যাওয়া এবং আবার আলোচনায় ফেরা।' তিনি আরো বলেন, 'যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চুক্তি ছাড়াই ইসলামাবাদের এই আলোচনা শেষ হওয়া হতাশাজনক।'
প্রজন্মনিউজ২৪
নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ১১ দলীয় জোটের
কোটালীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ
ইউপি চেয়ারম্যানের বাড়িতে মিলল ১২০০ লিটার ডিজেল, ১০ হাজার টাকা জরিমানা
এরদোয়ানের কঠোর সমালোচনায় নেতানিয়াহু, দিলেন নতুন বার্তা
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সাথে মার্কিং রাষ্ট্রদূতের সাক্ষাৎ
হাইতিতে পদদলিত হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু
বিএনপি জাতির সঙ্গে প্রতারণা ও গাদ্দারি করে যাত্রা করেছে
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম