প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৩৬:৩২
আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের পরিক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন ১৪ উপজেলায় কার্যক্রমের সূচনা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রী জানান, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদের উপ-কমিটির সভায় ফ্যামিলি কার্ড প্রকল্প নিয়ে আলোচনা হয়। অর্থমন্ত্রী নেতৃত্বে গঠিত উপ-কমিটির সুপারিশ অনুযায়ী এই পাইলটিং কার্যক্রম অনুমোদিত হয়েছে।
মন্ত্রী বলেন, ১০ মার্চ একযোগে বাংলাদেশের ১৪টি উপজেলার নির্ধারিত ইউনিয়ন ও ওয়ার্ডে সর্বজনীনভাবে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে। এটি একটি চলমান প্রক্রিয়া এবং ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণ করা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত শ্রেণির সুবিধাভোগী মা-বোনরা প্রতিমাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
মন্ত্রী বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করাই মূল লক্ষ্য। একজন নারী স্বাবলম্বী হলে পুরো পরিবার স্বাবলম্বী হয় যা আগামী প্রজন্মকেও স্বাবলম্বী হয়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ সময় ধরে এই প্রকল্পের ওপর কাজ করেছেন।
তিনি আরও জানান, সুবিধাভোগীদের তালিকা সরাসরি মাঠ পর্যায়ে ‘ডোর টু ডোর’ পদ্ধতিতে সংগ্রহ করা হবে। কোনো রাজনৈতিক বা ধর্মীয় বৈষম্য হবে না। পাইলটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সরকারি কর্মকর্তাদের নেতৃত্বে পৃথক কমিটি গঠন করা হবে। তথ্যগত ভুলভ্রান্তি কমাতে দুই স্তরের ‘চেকিং ও রি-চেকিং’ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
প্রজন্মনিউজ২৪
বর্তমান সরকার জনগণের সাথে প্রতারণা করেছে: মাহফুজুর রহমান
যুদ্ধে নিজেদের ক্ষতির তথ্য জানাল ইসরাইল
নববর্ষ উৎসব সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
মাদারীপুরে সরকারি টিফিন খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন
শেরপুর-৩ আসনে অনিয়মের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা জামায়াত প্রর্থীর
নিষিদ্ধ আ.লীগ পুনর্বাসন: সাবেক নারী এমপি গ্রেফতার
শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড