সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, কারাদণ্ড ২

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৩৩:০০

সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, কারাদণ্ড ২

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীর চরে গোপনে ঘোড়া জবাই করে মাংস ঢাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহনের সময় একটি চক্রকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় প্রায় ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ করা হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মেঘাই নদীঘাট এলাকায় যমুনা নদীর তীরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাজিপুর উপজেলা প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। ঘটনায় জড়িত দুইজনকে দুই মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জেল-জরিমানা করা হয়। পরে জব্দ করা মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়।

ইউএনও জানান, আটটি ঘোড়া জবাই করে ১১ বস্তায় ভরে প্রায় ৪০০ কেজি মাংস পরিবহনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। এ ঘটনায় নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাইভাঙ্গা গ্রামের মৃত আরজুল্লার ছেলে কাউসার আলী পলাশ (৩৫) এবং একই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে শরিফুল ইসলাম (৪৫)-কে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’-এর ৪(১) ধারায় দুই হাজার টাকা জরিমানা ও দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. আব্দুল আহাদ, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাইদ, পুলিশ পরিদর্শক আলী আকবরসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

বকেয়া-ভাতার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানযট সৃষ্টি

বিচার বিভাগ সম্পর্কে মন্তব্য করার অভিযোগে ২৮ জন বিচারককে শোকজ

শর্ত না মানলে, আজকেই একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রম্প

আমি সম্পূর্ণ ছেলে: অব্যাহতিপ্রাপ্ত ছাত্রদল নেতা রেদওয়ান

তামিম ইকবালকে প্রধান করে গঠিত হলো ১১ সদস্যের অ্যাডহক কমিটি

ইউনূস লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন

পূর্ব শত্রুতার জেরে বর্গাচাষীর সমস্ত পটল গাছ কেটে দেওয়ার অভিযোগ

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে

কালীগঞ্জে গরুর খামারে আগুন, পুড়ে ছাই ৫টি গরু

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ