জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬ ০১:৪৬:৩৩

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

প্রজন্ম ডেস্ক: জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এর আগে রিট শুনানি করেন রিটকারীর আইনজীবীরা। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আহসানুল করিম ও মামুন মাহবু্ব। রিটের বিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির। রিটে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ বাতিল করতে রুল জারির আবেদন করেন রিটকারীরা। 

তবে এদিন সিনিয়র আইনজীবী শিশির মনির বলেন, সরকার সংস্কার প্রস্তাবকে সংসদকে পাশ কাটিয়ে আদালতের সুবিধা নেয়ার চেষ্টা করছে। রাজনৈতিক বিষয় আদালতে নিয়ে আসায় সরকার দলের ইন্ধন আছে বলে দাবি করেন তিনি। 
 

এ সম্পর্কিত খবর

বকেয়া-ভাতার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানযট সৃষ্টি

বিচার বিভাগ সম্পর্কে মন্তব্য করার অভিযোগে ২৮ জন বিচারককে শোকজ

শর্ত না মানলে, আজকেই একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রম্প

আমি সম্পূর্ণ ছেলে: অব্যাহতিপ্রাপ্ত ছাত্রদল নেতা রেদওয়ান

তামিম ইকবালকে প্রধান করে গঠিত হলো ১১ সদস্যের অ্যাডহক কমিটি

ইউনূস লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন

পূর্ব শত্রুতার জেরে বর্গাচাষীর সমস্ত পটল গাছ কেটে দেওয়ার অভিযোগ

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে

কালীগঞ্জে গরুর খামারে আগুন, পুড়ে ছাই ৫টি গরু

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ