প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:০৩:৩৫
বুধবার দেশের মানুষের মৌলিক চাহিদা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেছেন ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি। নিজের ফেসবুক পোস্টে তিনি জনপ্রতিনিধিদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন এই ডানহাতি ব্যাটার।
জ্যোতি লেখেন, ‘এত জায়গা-পদ নিয়ে কেন এই কাড়াকাড়ি ও সংঘর্ষ? আমরা কি সত্যিই জনগণের সেবা আর দেশের কল্যাণের জন্য কাজ করছি? আমরা সাধারণ মানুষ খুব বেশি কিছু চাই না—শুধু আমাদের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করে দিন। শিক্ষা, চিকিৎসা, ভালো সড়ক ব্যবস্থা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নাগালের মধ্যে রাখলেই আমরা সন্তুষ্ট।’
স্বাস্থ্যখাতের দুরবস্থার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘একটি ১৫০০ শয্যার হাসপাতালে যদি ৫ হাজারের বেশি রোগী থাকে, অথচ নার্স ও ডাক্তার থাকে হাতে গোনা—তাহলে মানুষ কীভাবে চিকিৎসা পাবে?’
সড়ক ব্যবস্থার সমালোচনা করে তিনি আরও উল্লেখ করেন, ‘দূরপাল্লার কিছু সড়ক ছাড়া বেশিরভাগ রাস্তার অবস্থা এতটাই খারাপ যে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যেতে পারে। সেখানে বয়স্ক, অসুস্থ বা গর্ভবতী নারীদের দুর্ভোগ কল্পনাতীত।’
সবশেষে তিনি আক্ষেপ করে লেখেন, ‘আমরা দেশের মানুষ খুব সহজেই খুশি হয়ে যাই। আমাদের জন্য বিশাল কিছু করার দরকার নেই—শুধু প্রতিদিনের প্রয়োজনীয় বিষয়গুলো ঠিক করে দিন। বাকিটা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না।’
প্রজন্মনিউজ২৪
বকেয়া-ভাতার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানযট সৃষ্টি
বিচার বিভাগ সম্পর্কে মন্তব্য করার অভিযোগে ২৮ জন বিচারককে শোকজ
শর্ত না মানলে, আজকেই একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রম্প
আমি সম্পূর্ণ ছেলে: অব্যাহতিপ্রাপ্ত ছাত্রদল নেতা রেদওয়ান
তামিম ইকবালকে প্রধান করে গঠিত হলো ১১ সদস্যের অ্যাডহক কমিটি
ইউনূস লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন
পূর্ব শত্রুতার জেরে বর্গাচাষীর সমস্ত পটল গাছ কেটে দেওয়ার অভিযোগ
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে