চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় জমজমাট লড়াই, মুখোমুখি রিয়াল-সিটি ও পিএসজি-চেলসি

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৮:২৯:৫৮ || পরিবর্তিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৮:২৯:৫৮

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় জমজমাট লড়াই, মুখোমুখি রিয়াল-সিটি ও পিএসজি-চেলসি

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে হবে জমজমাট লড়াই। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ফ্রান্সের নিয়নে ২০২৫-২৬ মৌসুমের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়।

কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হবে আরেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল ইউনাইটেড। এছাড়া, শেষ ষোলোতে দেখা হবে গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলা ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও ইংলিশ ক্লাব চেলসি।

আবারও চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ;ম্যানচেস্টার সিটি

আবারও চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ–ম্যানচেস্টার সিটি

জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের বিপক্ষে খেলবে আর্সেনাল। স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পারকে। 

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচ হবে ১০ ও ১১ মার্চ। দ্বিতীয় লেগের খেলা হবে ১৭ ও ১৮ মার্চ।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র :

রিয়াল মাদ্রিদ (স্পেন) - ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড)।

বোডো/গ্লিমট (নরওয়ে) - স্পোর্টিং (পর্তুগাল)।

প্যারিস সেন্ট জার্মেই (ফ্রান্স) - চেলসি (ইংল্যান্ড)।

নিউক্যাসল ইউনাইটেড (ইংলিশ) - বার্সেলোনা (স্পেন)।

গালাতাসারে (তুরস্ক) - লিভারপুল (ইংল্যান্ড)।

অ্যাটলেটিকো মাদ্রিদ (স্পেন) - টটেনহ্যাম হটস্পার (ইংল্যান্ড)।

আটলান্টা (ইতালি) - বায়ার্ন মিউনিখ (জার্মানি)।

বায়ার লেভারকুজেন (জার্মান) - আর্সেনাল (ইংল্যান্ড)।

এ সম্পর্কিত খবর

জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না, এটা হবে চরম নিমকহারামি

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, উদ্ধারকাজে ফায়ার সার্ভিস

বেরোবিতে শিবিরের প্রদর্শনীতে ছাত্রদলের হামলা, সংঘর্ষে আহত ১০

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন বুধবার, ৬ আগস্ট থেকে উন্মুক্ত

জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

জামায়াত জোটের গণসমাবেশ কাল, পরের দিন বিদ্যুৎ ও গ্যাস অফিসে অবস্থান

ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে দাবি করায় জকসু নেতাদের উপর ছাত্রদলের হামলা

হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে: ডা. জাহেদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ