প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:৪৯:১৮
প্রজন্ম ডেক্স
ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাওলানা মামুনুল হক।
গুন্ডা-মাস্তান দিয়ে জনগণের ভোট ছিনতাই করার দিন শেষ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ফরিদপুরের ভাঙ্গায় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে যদি কেউ ভোটের রায় ছিনতাই করতে আসে, ব্যালটের রায়কে পাল্টে দিতে আসে, তাহলে তাদেরকে গণ-প্রতিরোধ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে আর সন্ত্রাসবাদ চলবে না। গুন্ডা-মাস্তান দিয়ে জনগণের ভোট ছিনতাই করার দিন শেষ।’
বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেনের সভাপতিতে নির্বাচনী জনসভায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি শারাফাত হোসাইন, ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন, সদরপুর উপজেলা) আসনের খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা, মাদারীপুর-১ (শিবচর) আসনের প্রার্থী মাওলানা হামজালা।
পরে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী করার লক্ষে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান মামুনুল হক।
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড : বঙ্গভবনে যাচ্ছে প্রতিনিধি দল
‘আইসিসি কি তিন বছর আগে ঘুমিয়ে ছিল’
এপস্টেইন নথি : বিল ক্লিনটন- হিলারিকে হোয়াইট হাউসে তলব
সিলেটে নির্বাচনী এলাকায় লঙ্ঘন করা হচ্ছে আচরণবিধি
‘রাজনৈতিক স্বার্থে রাজাকার জঙ্গি আখ্যা জনগণ গ্রহণ করছে না’
সুপ্রিম কোর্টের উপসচিব হলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান হাফিজুল ইসলাম
বগুড়া শিবগঞ্জের গুজিয়ায় দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা
আসলাম চৌধুরীসহ দুই প্রার্থীর ধানের শীষে ভোট করতে বাধা নেই
গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে লেখক তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই