প্রকাশিত: ৩১ জানুয়ারী, ২০২৬ ০১:৫৪:১৬
প্রজন্মডেস্ক: কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সি শিশু নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দাউদকান্দি ও চান্দিনা উপজেলার সীমান্তবর্তী ইলিয়টগঞ্জ মুরাদনগর রাস্তার মাথা এলাকায় ঢাকা অভিমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা ‘পাপিয়া সার্ভিস’ নামের একটি লোকাল বাস থেকে অজ্ঞাত ওই নারী তার পাঁচ বছর বয়সি শিশুকে কোলে নিয়ে নামেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ‘নীলাচল’ নামের একটি বাস তাদের দুজনকে চাপা দেয়। পরে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে কাভার্ডভ্যানটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ক্ষতিগ্রস্ত কাভার্ডভ্যান উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে; জামায়াত আমীর
ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা
যতদিন পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন ২৪ চলবে। জামায়াত আমরি
এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি
পটুয়াখালী-৩: মামুন-নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ