প্রকাশিত: ২৮ জানুয়ারী, ২০২৬ ০২:০৩:৫৫ || পরিবর্তিত: ২৮ জানুয়ারী, ২০২৬ ০২:০৩:৫৫
প্রজন্মডেস্ক: অবৈধভাবে পাচারের অভিযোগে গাইবান্ধা সদর উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ৫০ কেজির ২০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে অবৈধভাবে সার বহন করার অপরাধে ট্রাকচালককে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) জাহাঙ্গীর আলম বাবু। তিনি বলেন, উপজেলার খোলাহাটি ইউনিয়নের কদমতলীয় এলাকায় থেকে একটি ট্রাকবোঝাই এসব সার জব্দ করা হয়। পলাশবাড়ী ডিলারদের বরাদ্দের জন্য এসব সার কুড়িগ্রাম পাচার করা হচ্ছিল বলে জানা গেছে।
দণ্ডপ্রাপ্ত ট্রাকচালক মিন্টু মণ্ডল (৪০) সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া হাসপাতাল গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।
জানা গেছে, গাইবান্ধার তুলশীঘাট সরকারি গুদাম থেকে ইউরিয়া সারবোঝাই একটি ট্রাক কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। পথে স্থানীয়দের সন্দেহ হলে তারা ট্রাকসহ সারগুলো আটক করে উপজেলা কৃষি বিভাগকে জানায়। পরে কৃষি বিভাগ ঘটনাস্থলে পৌঁছে সারগুলো জব্দ করে নিয়ে আসে।
স্থানীয় আমজাদ বলেন, বস্তাগুলো পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগের মতো লেগেছিল। পরে সন্দেহ হলে দেখি সার, আর তারপরই আমরা গাড়ি আটকে দিই এবং স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে কৃষি অফিসারদের জানাই।
এ বিষয়ে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) জাহাঙ্গীর আলম বাবু বলেন, ৫০ কেজির ২০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকচালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত সারগুলো উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। কৃষি বিভাগকে সার জব্দের বিষয়টি তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে; জামায়াত আমীর
ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা
যতদিন পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন ২৪ চলবে। জামায়াত আমরি
এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি
পটুয়াখালী-৩: মামুন-নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ
রাকসুর উদ্যোগে মেন্টাল হেলথ কেয়ার ক্যাম্পেইন
তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের কাপড়ও খুলে নিতে পারে: গোলাম পরওয়ার