ভোলায় ইসলামী আন্দোলনের কোন নারী হেনস্তার ঘটনা ঘটেনি - চরফ্যাশন জামায়াত

প্রকাশিত: ২৯ জানুয়ারী, ২০২৬ ০৬:১৮:৪৬

ভোলায় ইসলামী আন্দোলনের কোন নারী হেনস্তার ঘটনা ঘটেনি - চরফ্যাশন জামায়াত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলা-৪ আসনের চরফ্যাশন পৌরসভায় নির্বাচনী প্রচারণায় জামায়াতে ইসলামীর কর্মী দ্বারা ইসলামী আন্দোলনের নারী কর্মী হেনস্থা হয়েছে দাবি করে দলটির সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে জামায়াতে ইসলামীর উপজেলা দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন।

তিনি বলেন, ‘গতকাল (বুধবার) ইসলামী আন্দোলনের নারী কর্মী মারিয়া কামালের সংবাদ সম্মেলনে সৃষ্ট অভিযোগে এই মর্মে জানতে পারি, জামায়াতে ইসলামীর দুই কর্মী তার প্রচারণায় বাধা দিয়ে হেনস্থা করেছে। আমরা বিষয়টি যাচাই করে জানতে পারি, গত বুধবার সকাল সাড়ে নয়টায় পৌরসভার ৬নং ওয়ার্ডে ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামাল সহ দুই নারী, তার ছেলে তাহযিব ও যুব আন্দোলনের সেক্রেটারী ফয়সাল হাত পাখার গণসংযোগ করার সময় ঐ এলাকার সোহেল নামের এক ব্যক্তি ও অবসরপ্রাপ্ত শিক্ষক বশির উল্লাহকে তাদের প্রচারণার লিফলেট দেন। এ সময় সোহেল নির্বাচনী জোট ছেড়ে দেওয়ায় পীর সাহেবকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এতে সোহেল ও পাশে থাকা অবসরপ্রাপ্ত শিক্ষকের সাথে  ইসলামী আন্দোলন কর্মীদের মধ্যে বাকবিতন্ডা লেগে যায়। এই সময় ফয়সাল অবসর প্রাপ্ত শিক্ষকের গায়ে হাত তুলে। একই সময় পাশ দিয়ে যাওয়া মসজিদের ইমাম হাফেজ আলাউদ্দিন তার মোবাইল ফোনে ঝগড়ার ভিডিও চিত্র নিতে গেলে, যুব আন্দোলনের ফয়সাল তার হাত থেকে মোবাইল ফোনটি নিয়ে ভেঙে পেলে। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে যুব আন্দোলনের নেতা ফয়সাল আলাউদ্দিনকে মারধর করে মাটিতে ফেলে দেয়। যা ঘটনার ভাইরাল হওয়া ভিডিওতে সুস্পষ্ট দেখা যায়। পরে আহত আলাউদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এখানে নারী হেনস্থার ঘটনা না ঘটলেও তারা একটি সংবাদ সম্মেলন করে জামায়াতকে জড়িয়ে মিথ্যা প্রচার করে।’

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, ‘বিষয়টি নিয়ে ঘটনার দিন বিকালে জামায়াত অফিসে বসে উভয় পক্ষের সাথে ভুলবুঝাবুঝির অবসান হয়েছে, সেখানে নারীকে হেনস্তার ভিডিও দেখাতে পারেনি। রাতে দেখতে পাই তাদের কেন্দ্র নিয়ন্ত্রিত ফেসবুক পেজে নারী হেনস্থার মিথ্যা গল্প বানিয়ে সরাসরি জামায়াতে ইসলামীকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে  অপ্রচার করছে। মূল ঘটনাটির আদ্যোপান্ত জানাতে আজকের আমাদের সংবাদ সম্মেলন।’

এদিকে এর আগে সকালে একই ঘটনায় আবারো নিজ অফিসে সংবাদ সম্মেলন করে ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী এ এম এম কামাল উদ্দিন ইসলামী আন্দোলনের মহিলা কর্মীর ওপর হামলা হয়েছে দাবি করে জড়িতদের শাস্তি দাবি করেন।

এ সম্পর্কিত খবর

ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে; জামায়াত আমীর

নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা

যতদিন পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন ২৪ চলবে। জামায়াত আমরি

এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

পটুয়াখালী-৩: মামুন-নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ

রাকসুর উদ্যোগে মেন্টাল হেলথ কেয়ার ক্যাম্পেইন 

ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার

তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের কাপড়ও খুলে নিতে পারে: গোলাম পরওয়ার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ