প্রকাশিত: ২৪ জানুয়ারী, ২০২৬ ০১:৩৯:৩৫
প্রজন্মডেস্ক: দীর্ঘ ১৬ বছর পর নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে আসে সেই প্রত্যাশার কথা জানিয়েছেন ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর ভাটারা এলাকায় নির্বাচনি গণসংযোগ শুরুর আগে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছে একটি দল। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, এমন আশ্বাস দেওয়া হচ্ছে যা বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই আশ্বাসে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিভিন্ন এলাকায় ভোটারদের ভয় তৈরি করে রাখা হয়েছে। কোনোভাবেই ভোটাররা যাতে ভয় না পায় সেই আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।
আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সেজন্য কর্মীদের কেন্দ্রে গিয়ে পাহারা দেওয়ার নির্দেশ দেন তিনি।
আড়াইহাজারে জামায়াত কর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর ও বোমা বিস্ফোরণের অভিযোগ
শরিয়া বাস্তবায়নের অঙ্গীকার না থাকায় জামায়াত জোটে যাইনি: চরমোনাই পীর
গুন্ডা-মাস্তান দিয়ে জনগণের ভোট ছিনতাই করার দিন শেষ: মামুনুল হক
শেরপুরের জামায়াত নেতা হ’ত্যা’ মা’মলা’র আসামিদের আগাম জামিনে উদ্বেগ
নোবিপ্রবিতে ছাত্রদলের বি’রু’দ্ধে বি’ক্ষো’ভ
কক্সবাজারকে সিঙ্গাপুর বা হংকংয়ের চেয়ে উন্নত করার প্রতিশ্রুতি জামায়াত আমির
অতীতেও পারেনি এবং ভবিষ্যতেও কেউ জাতীয় পার্টির কবর রচনা করতে পারবে না: জিএম কাদের
বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন : তারেক রহমান
ক্ষমতার জন্য একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাসীদের লালন-পালন করছে