আমি বাংলাদেশের ছেলে আমি বাংলাদেশে ফিরে যাব

প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৫ ০৬:৪৪:২০ || পরিবর্তিত: ০৮ ডিসেম্বর, ২০২৫ ০৬:৪৪:২০

আমি বাংলাদেশের ছেলে আমি বাংলাদেশে ফিরে যাব

প্রজন্ম ডেস্ক:

পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। গত দেড় বছর ধরে তিনি আছেন দেশের বাইরে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় দলের হয়ে তার খেলা অনিশ্চিত।

২০২৪ সালের জুলাই বিপ্লবের পর দেশে ফেরেননি সাকিব আল হাসান। তিনি সেই সময় সংসদ সদস্য ছিলেন। ভারত সফরের পর থেকে আর বাংলাদেশ দলের হয়ে খেলেননি। বিদেশে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন সাকিব।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার হাশিম আমলার সঞ্চালনা একটি পডকাস্টে অংশ নেন সাকিব আল হাসান। সেখানে দেশে ফেরা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সাকিব বলেছেন, ‘অবশ্যই ফিরতে চাই। আমি বাংলাদেশের ছেলে। আমি বাংলাদেশে ফিরে যাব।’

বাংলাদেশে স্বাভাবিক জীবন নিয়ে সাকিব বলেছেন, ‘আসলে আমি স্বাভাবিক জীবন চাইনি কখনও। আমি সেখানে স্বাভাবিক জীবনেই ছিলাম। অনেক বেশি বন্ধু কোনোকালেই আমার ছিল না। আমি বোর্ডিং স্কুলে পড়াশোনা করেছি। আমি যখন অনূর্ধ্ব-১৫ ক্রিকেট খেলি, আমার কোচ বলেছিলেন তুমি একদম জাতীয় দলে খেলবে। তখন কিন্তু বন্ধুদের সাথে ঘুরতে যেতে বাইরে গিয়ে রেস্টুরেন্টে খেতে পারবে না।

সাকিব আরও বলেন, এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। ফলে আমি সেভাবেই নিজেকে প্রস্তুত করেছি। ফলে আমার লাইফ সেখানে (বাংলাদেশে) নরমালই ছিল। বিশেষ করে যখন আমার বাড়িতে (মাগুরায়) যেতাম, একদম স্বাভাবিক জীবন ছিল। সেখানে বাইরে যেতাম, তারা আমাকে বলত, এই ফয়সাল এখানে এসো। এ কারণেই মাগুরাকে অনেক পছন্দ করতাম।

বর্তমান জীবন নিয়ে সাকিব বলেছেন, নিউইয়র্কে আমার সময়টা ভালোই কাটছে। আমি যদি অনেকের সাথে থাকতে চাই অনেক বাংলাদেশির সাথে, চাইলে পারি, একা থাকতে চাইলে সেটাও পারি। এটাই বড় ব্যাপার।


প্রজন্ম নিউস২৪

এ সম্পর্কিত খবর

ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে; জামায়াত আমীর

নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা

যতদিন পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন ২৪ চলবে। জামায়াত আমরি

এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ

রাকসুর উদ্যোগে মেন্টাল হেলথ কেয়ার ক্যাম্পেইন 

তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের কাপড়ও খুলে নিতে পারে: গোলাম পরওয়ার

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে : এ্যানি

রোববার জামালপুরে আসছেন জামায়াত আমির

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ