প্রকাশিত: ৩১ জানুয়ারী, ২০২৬ ০৫:০৪:৪৬
প্রজন্ম ডেক্স...
জনসভাকে ঘিরে নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে মাঠে মঞ্চ নির্মাণসহ প্রয়োজনীয় কাজ চলছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার ১১তম দিনে রোববার জামালপুরে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকেই শহরের সিংহজানি স্কুল মাঠে চলছে জনসভার প্রস্তুতি।
এ নির্বাচর্নী জনসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশে বক্তব্য দেয়ার কথা রয়েছে জামায়াত আমিরের। জনসভাকে ঘিরে নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে মাঠে মঞ্চ নির্মাণসহ প্রয়োজনীয় কাজ চলছে। ব্যস্ত সময় পার করছেন দলীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি আব্দুল আওয়াল বলেন, ‘জামায়াত আমির আগামীকাল প্রধান অতিথি হিসেবে জামালপুরবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন। তাই শুক্রবার রাত থেকেই প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করা হয়েছে।’
জেলা জামায়াতের আমির ও জামালপুর-৫ আসনের প্রার্থী মো: আব্দুস সাত্তার বলেন, ‘সারা জেলা থেকে আমাদের প্রায় ৫০ হাজার নেতাকর্মীর উপস্থিতির কথা রয়েছে। পাশাপাশি সমর্থকরাও অংশ নেবেন। সে হিসেবে আমরা লক্ষাধিক মানুষের সমাগমের আশা করছি।’
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে; জামায়াত আমীর
ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ
রোববার জামালপুরে আসছেন জামায়াত আমির
কওমি আলেম মুফতি আব্দুর রহমান রাহমানীর জামায়াতে যোগদান