প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫ ০৪:১১:৪০
প্রজম্ম ডেস্ক:
নরসিংদীর সদর উপজেলার হাজীপুর ইউনিয়নে বিএনপির ৭৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) ইউনিয়নের বাদুয়াচর বাজার সংলগ্ন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে জামায়াতের আমিরের হাতে ফুল দিয়ে হাজীপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের ৭৫ নেতাকর্মী জামায়েতে যোগ দেন।
ইউনিয়ন জামায়াতের আমির মো. আশকর আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাসউদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের বাংলাদেশ জামায়াত মনোনীত এমপি প্রার্থী মো. ইব্রাহিম ভূইয়াঁ। তিনি তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।
নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে ইব্রাহিম ভূইয়া বলেন, গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয় ও জামায়াতে ইসলামীর কার্যক্রমে আস্থা রেখে আপনারা দলে যোগ দিয়েছেন। তাই আপনাদের আমি আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাই। এটি জামায়াতে ইসলামীকে আরও শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিজয়ের পথ সুগম করবে।
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে; জামায়াত আমীর
নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা
যতদিন পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন ২৪ চলবে। জামায়াত আমরি
এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ
রাকসুর উদ্যোগে মেন্টাল হেলথ কেয়ার ক্যাম্পেইন
তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের কাপড়ও খুলে নিতে পারে: গোলাম পরওয়ার
ইন্দোনেশিয়ায় ভূমিধসে প্রাণহানি বেড়ে ৪৯
তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে : এ্যানি