ভূমিকম্প : রাজধানীতে রেলিং ভেঙে ৩ জন নিহত

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ০২:০১:৫৪

ভূমিকম্প : রাজধানীতে রেলিং ভেঙে ৩ জন নিহত

প্রজন্ম ডেস্ক:

ভূমিকম্পে রাজধানীর বংশালে একটি ভবনের রেলিং ভেঙে তিন পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার বংশালের কসাইটুলির ২০/সি কেপি ঘোষ স্ট্রিটে এ ঘটনা ঘটে।

তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে ৫ তলা বিল্ডিংয়ের রেলিং ধ্বসে পড়ে তিনজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।

বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ গণমাধ্যমকে বলেন, ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধ্বসে পড়ায় তিন পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের সদস্যরা উপস্থিত আছেন। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের নামপরিচয় এখনো জানতে পারিনি।


প্রজন্ম নিউস ২৪/ অনলাইন 

এ সম্পর্কিত খবর

নির্বাচনে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্তে উদ্বিগ্ন বিএনপি

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড : বঙ্গভবনে যাচ্ছে প্রতিনিধি দল

‘আইসিসি কি তিন বছর আগে ঘুমিয়ে ছিল’

এপস্টেইন নথি : বিল ক্লিনটন- হিলারিকে হোয়াইট হাউসে তলব

র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

সিলেটে নির্বাচনী এলাকায় লঙ্ঘন করা হচ্ছে আচরণবিধি

যশোরে ট্রাকচাপায় পিষ্ট বৃদ্ধ, মুহূর্তেই নিথর নূরবাগ মোড়

‘রাজনৈতিক স্বার্থে রাজাকার জঙ্গি আখ্যা জনগণ গ্রহণ করছে না’

সুপ্রিম কোর্টের উপসচিব হলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান হাফিজুল ইসলাম

বগুড়া শিবগঞ্জের গুজিয়ায় দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ