প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫ ১১:৪৫:২১ || পরিবর্তিত: ০৫ অক্টোবর, ২০২৫ ১১:৪৫:২১
প্রজন্ম ডেস্ক:
কুরআন শরীফ অবমাননার কারনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্মপ্রান ছাত্র-জনতা শাস্তির দাবিতে দাবিতে বিক্ষোভ করে। এক পর্যায়ে তাকে গ্রেফতার করেন ভাটারা থানা পুলিশ। শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শিক্ষার্থীর নাম অপূর্ব পাল। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী। তবে কোন ডিপার্টমেন্ট সেটি জানা যায়নি।
শনিবার দুপুরে অভিযুক্ত শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে কুরআন অবমাননার কিছু ভিডিও পোস্ট করা হয়। এরপরই তা ফেসবুকে ছড়িয়ে পড়ে। অতপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শাস্তি দাবি করতে থাকেন বিভিন্ন মানুষ। একপর্যায়ে ধর্মপ্রান ছাত্র-জনতা ওই শিক্ষার্থীর বাসার নিচে গিয়ে শাস্তির দাবিতে দাবিতে বিক্ষোভ করে।
পরে পুলিশ গিয়ে তাকে রক্ষায় জন্য গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ভাটারা থানার ওসি রাকিবুল হাসান জানান, জনতার মারধরে আহত ওই শিক্ষার্থী বর্তমানে (ঢাকা মেডিকেলে) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রজন্মনিউজ২৪
বিচার বিভাগ সম্পর্কে মন্তব্য করার অভিযোগে ২৮ জন বিচারককে শোকজ
আমি সম্পূর্ণ ছেলে: অব্যাহতিপ্রাপ্ত ছাত্রদল নেতা রেদওয়ান
অবৈধভাবে পেট্রোল সংগ্রহ করে বেশি দামে বিক্রি, আটক ২
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল
নববর্ষ উদযাপনে থাকছে নানা কর্মসূচি
শিরিন শারমিন চৌধুরীকে লালবাগ থানার মামলায় গ্রেফতার
‘এসো গড়ি’র মানবিক উদ্যোগ: মেধাবীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান
আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
এখতিয়ার বহির্ভূতভাবে বিসিবির উপর তদন্ত করছে মন্ত্রণালয়: আসিফ মাহমুদ