জানা গেল ঈদের সম্ভাব্য তারিখ

প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬ ০৯:০২:২৬ || পরিবর্তিত: ০৭ মার্চ, ২০২৬ ০৯:০২:২৬

জানা গেল ঈদের সম্ভাব্য তারিখ


সংযুক্ত আরব আমিরাতে আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে বলে জানিয়েছে শারজাহ একাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স ও টেকনোলজি।

একাডেমির জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, তাদের গণনা অনুযায়ী ১৪৪৭ হিজরির রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে ২০ মার্চ হবে শাওয়াল মাসের প্রথম দিন এবং ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ।

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, ১৮ মার্চ (রমজানের ২৯তম দিন) চাঁদ দেখার প্রচলিত রাতে পশ্চিম দিগন্তে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। তাই ওই দিন আমিরাতে নতুন চাঁদ দেখা সম্ভব হবে না এবং ১৯ মার্চ রমজানের শেষ দিন হিসেবে গণ্য হবে।

তবে ওই দিন আমিরাতে চাঁদ দেখা খুবই কঠিন হবে বলে জানিয়েছে একাডেমি। এমনকি দূরবীন ব্যবহার করেও দেখা কঠিন হতে পারে, যদিও উন্নত প্রযুক্তি ব্যবহার করলে চাঁদের ছবি ধারণ করা সম্ভব হতে পারে।

তবে পশ্চিমের কিছু আরব ও মুসলিম দেশে ভৌগোলিক ও জ্যোতির্বৈজ্ঞানিক অবস্থার কারণে চাঁদ দেখা সম্ভব হতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

এই হিসাবের ভিত্তিতে ২০ মার্চ শুক্রবার আমিরাতসহ অনেক ইসলামি দেশে ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র: গাল্ফ নিউজ

এ সম্পর্কিত খবর

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’

লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯

 দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত

ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ