প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৫ ১১:৪৬:০৭
নিউজ ডেস্ক:১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন পাওয়ার প্লেতে ১০৯ রান তুলে ফেলার পর বাংলাদেশের ১০ উইকেটের জয় সহজ মনে হচ্ছিল। এরপরই আচমকা ব্যাটিং ধ্বস এবং ৯ রানেই নেই ৬ উইকেট। দলের এই ব্যাটিং বিপর্যয়কে অবশ্য স্বাভাবিক বলেই রায় দিয়েছেন অধিনায়ক জাকের আলী অনিক।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালকের এমন প্রশ্নে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, তিনি দুশ্চিন্তা করছিলেন না। আন্তর্জাতিক ক্রিকেটে এমন হতেই পারে। জাকের বলেন, ‘আমি ড্রেসিংরুমে আরাম করে বসেছিলাম। আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা হতেই পারে। আমি ছেলেদের চেষ্টায় সন্তুষ্ট।’
‘আমরা (রান তাড়ার) শুরুটা ভালো করেছিলাম। এরপর ধস নামাটা দুশ্চিন্তার। তবে ক্রিকেট একটা মজার খেলা। তারাও আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। জেতা-হারাটা খেলাটারই অংশ। বোলিং আর ব্যাটিং—দুই দিকেই কিছু জায়গায় উন্নতির প্রয়োজন আছে।’- আরও যোগ করেন জাকের।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশ জিতেছে ৪ উইকেটে। ৯ রানে ৬ উইকেট পতনের পর সপ্তম উইকেটে নুরুল হাসান ও রিশাদ হোসেন ১৮ বলে ৩৫ রানের জুটিতে ৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।
প্রথম ম্যাচে জিতে আত্মবিশ্বাসী জাকের। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে চান জানিয়ে তিনি আরও বলেন, ‘আজকে আমরা জিতেছি। এটা আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। কাল (আজ) সিরিজ জয়ের দিকে তাকিয়ে আছি আমরা।’ আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।
প্রজন্ম নিউজ২৪
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯
দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত
ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি
৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ
জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার
বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম