প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ০৩:৪১:৩৯
২০২৪ সালের শেষের দিকে জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তের মেয়ের ঐশ্বরিয়ার সঙ্গে অভিনেতা ধানুশের বিবাহবিচ্ছেদ হয়। এরপরই চারদিকে মৃণাল ঠাকুরের সঙ্গে এ অভিনেতার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। একসঙ্গে দুই তারকাকে বহু জায়গায় দেখাও গেছে।
এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়ে তাদের বিয়ের গুঞ্জনও। অবস্থা এমন হয় যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া বিয়ের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ধানুশের সঙ্গে গোপনে প্রেম, বিয়ের পিঁড়িতে বসছেন এমন গুঞ্জন ছড়িয়েছে চারদিকে। যদিও এতদিন ধানুশকে নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও প্রেমজীবন নিয়ে কথা বললেন মৃণাল ঠাকুর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মৃণাল ঠাকুর বলেন, তার কাজেই তার পরিচয় পাওয়া যাবে। তাই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে চান না তিনি। শুধু তা-ই নয়, তিনি চান না কার সঙ্গে প্রেম করবেন সেটি নিয়ে চর্চা হোক।
খুব শিগগির মুক্তি পাবে মৃণাল ঠাকুর অভিনীত সিনেমা ‘ডাকাইত’। এর সিনেমার প্রচার চলাকালে অভিনেত্রী বলেন, আমার শরীরের অবস্থা ভালো নেই। আমার কাছে প্রেমের জন্য কোনো সময় নেই। প্রচার শেষ হলেও পায়ের একটা অস্ত্রোপচার করতে হবে।
প্রজন্মনিউজ২৪
পরিবেশ সংরক্ষণে ভিডিও বার্তায় দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির
যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বাংলাদেশ সফর শেষ, সম্পর্ক শক্তিশালী করার অঙ্গীকার
চরফ্যাশনে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ তদন্তের দাবি আরসিপি'র
জেন-জি আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : জামায়াত আমির
আর্জেন্টিনাকে পাত্তা না দিয়েই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
জুলাইয়ের বীরদের ভিলেন বানানোর অপচেষ্টা চলছে : সাদিক কায়েম