ফের তিন দফা দাবিতে মৎস্য ভবনে বুয়েট শিক্ষার্থীদের অবরোধ, দুর্ভোগে সাধারণ মানুষ

প্রকাশিত: ২৮ অগাস্ট, ২০২৫ ০৮:১০:৪৬

ফের তিন দফা দাবিতে মৎস্য ভবনে বুয়েট শিক্ষার্থীদের অবরোধ, দুর্ভোগে সাধারণ মানুষ

প্রজন্ম ডেস্ক: তিন দফা দাবিতে রাজধানীর মৎস্য ভবনের সামনে অবরোধ করেছেন বুয়েটের (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) আন্দোলনরত শিক্ষার্থীরা।  

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে তারা মৎস্য ভবন গোলচত্বরে আসেন। এ সময় এ সড়কের যান চলাচল পুরো বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

এর আগে বিকেলে তিন দফা দাবি আদায়ে আন্দোলনরত বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ের দিকে যাত্রা করেন। মিছিলটি শহীদ মিনার, টিএসসি, দোয়েল চত্বর, শিক্ষা ভবন হয়ে প্রেসক্লাব এলাকা দিয়ে হাইকোর্টের সামনে দিয়ে এগোচ্ছে।  

ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া—এই তিন দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।  

তারা মঙ্গলবার (২৬ আগস্ট) পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেন। এরপর বুধবার (২৭ আগস্ট) পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা শাহবাগের মূল সড়কে অবস্থান নেন। এতে শাহবাগ ও আশপাশের সড়ক বন্ধ হয়ে যায়।

প্রজন্মনিউজ২৪/টিআই

এ সম্পর্কিত খবর

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী 

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’

মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে

লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯

 দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত

ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ