প্রকাশিত: ০৯ জুলাই, ২০১৭ ০৩:০১:৩৬
গোধূলীবেলার মায়াবী সৌন্দর্যে মুগ্ধ হন সবাই। গোধূলীলগ্নের অপরূপ রূপের স্তুতিবাক্য কবি-সাহিত্যিকরা তাদের বহু লেখায় তুলে ধরেছেন। কবি জীবনানন্দ দাশ বলেছেন, ‘সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন/ সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;/ পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন/ তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল’।

যেন কবিতার মতোই এ দৃশ্য। কবি বলেছেন, ‘শেষ বিকেলের আলো যখন চলে যাবে.../ যখন ছুটি নিবে গোধূলী, তুমি কোথায় রবে?’ এমন মায়াবী সৌন্দর্যে কবির মতো মুগ্ধ হই আমরাও। হারিয়ে যাই নিজের অজান্তে। ময়মনসিংহ গেলে এমন দৃশ্য চোখে পড়বে আপনারও।
গোধূলীর মেঘ যেন সিঁদুর মেখে আছে। কপালে ছোট্ট টিপ পরেছে। যতদূর চোখ যায়, দেখা যায় ভুবন মোহিনী রূপ। একটু একটু করে ডুবে যায় সূর্য। চারিদিক থেকে আঁধার নেমে এসে ঘিরে ধরে পৃথিবী। কণ্ঠশিল্পী মাইলসের গানে, ‘শেষ বিকেলের আলোয়/ বিষাদ সন্ধ্যায়/ চলতে চলতে এই পথে/ হঠাৎ প্রশ্ন জাগে/ আর কতকাল খুঁজবো তোমায়’।

গানের মতোই জলে নামে বিষাদের ছায়া। কী যেন খুঁজি সারাটা জীবন।
প্রজন্মনিউজ২৪/কেএম লুৎফর
শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’
মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে
দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত
ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি
৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ
জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার