আতশবাজি-ফানুসে মিরপুর-ধানমন্ডিতে আগুন

প্রকাশিত: ০১ জানুয়ারী, ২০২৫ ১২:২৭:৪৭

আতশবাজি-ফানুসে মিরপুর-ধানমন্ডিতে আগুন

প্রজন্ম ডেক্স:আতশবাজি-ফানুসে রাজধানীর একাধিক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ধানমন্ডি ল্যাবএইডের পেছনে ও মিরপুরে আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। ধানমন্ডিতে একটি দোকানে এবং মিরপুরে ডাস্টবিনের ময়লায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ধানমন্ডিতে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আর মিরপুরে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

রাফি আল ফারুক বলেন, আজ রাত ১২টা ৩৭ মিনিটে আমাদের কাছে খবর আসে মিরপুর ১১ নম্বর এলাকায় একটি ডাস্টবিনের ময়লায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে রওয়ানা হলে আগুন নিভে যাওয়ার খবর আসে। অন্যদিকে রাত ১২টা ৫৩ মিনিটে আমাদের কাছে খবর আসে রাজধানীর ধানমন্ডি ল্যাবএইডের পেছনে একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে প্রাথমিকভাবে এ দুটি আগুনের কারণ জানা যায়নি।

তবে এ দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাজধানীজুড়ে আতশবাজি ফোটানোর কারণে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে।


প্রজন্মনিউজ২৪/এম বি

এ সম্পর্কিত খবর

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: রিজভী

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী

নিষিদ্ধ আ. লীগের বোমাবাজির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ 

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধ-স্টেশন ঘেরাও; চার রেলকর্মী বরখাস্ত

রাজধানীতে ককটেল বিস্ফোরণে জড়িত নিষিদ্ধ আ.লীগ: ডিএমপি

বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বজ্রপাতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

জানাজা শেষে নওগাঁর ৭ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর

কবি নজরুলের দ্রোহের আগুন আজও আমাদের পথ দেখায়: রিজভী

নুসরাত হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ জন 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ