প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫ ০৭:৫৩:৫৬ || পরিবর্তিত: ২৭ এপ্রিল, ২০২৫ ০৭:৫৩:৫৬
রাবি সংবাদদাতা:
রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস) ২০২৫-২৬ বর্ষের জন্য ১৪ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দৈনিক যুগান্তরের প্রতিনিধি ইরফান তামিম সভাপতি এবং প্রথম আলোর প্রতিনিধি সাজিদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে রাবিসাস কার্যালয়ে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের সাবেক সভাপতি ও দৈনিক খবরের কাগজের রাজশাহী ব্যুরো প্রধান এনায়েত করিম।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সহ-সভাপতি-১: অর্পণ ধর (সমকাল)
সহ-সভাপতি-২: সিরাজুল ইসলাম সুমন (খবরের কাগজ)
যুগ্ম সাধারণ সম্পাদক: সাজ্জাদ হোসেন (কালবেলা)
কোষাধ্যক্ষ: মাহবুব হাসান (কালের কণ্ঠ)
সাংগঠনিক সম্পাদক: মীর কাদির (ডেইলি মেসেঞ্জার)
দপ্তর সম্পাদক: জাহিদুল ইসলাম (সংবাদ)
প্রচার ও প্রকাশনা সম্পাদক: শাকিবুল হাসান (বাহান্ন নিউজ)
ক্রীড়া সম্পাদক: সাজিদুর রহমান সাজিদ (সকালের সময়)
কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক: লুবনা শারমিন (জনকণ্ঠ)
সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: মাঈনুল ইসলাম রাজু (উত্তরা প্রতিদিন)
আইটি অ্যান্ড ভিজ্যুয়াল কনটেন্ট সম্পাদক: প্রান্ত কুমার দাশ (দ্যা নিউজ)
কার্যনির্বাহী সদস্য: এ এইচ এম শামীম (সারাবাংলা ডট নেট)
কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে যুক্ত হয়েছেন শেখ ফাহির আমিন (ঢাকা ওয়েভ) ও আল মামুন আশিক (চ্যানেল আই অনলাইন)। উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন নোমান ইমতিয়াজ (দেশ রূপান্তর) ও আসিফ আজাদ সিয়াম (দৈনিক বাংলা)।
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন রাবিসাসের সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন শিমুল (কালবেলা), সাবেক সভাপতি সুজন আলী (নিউ এইজ), সাবেক সভাপতি শাহীন আলম (সময় টিভি) এবং বিদায়ী উপদেষ্টা সোহানুর রহমান রাফি (ডেইলি স্টার)।
নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
প্রজন্ম নিউজ/24 মিরাজ আফ্রিদি
আমি সম্পূর্ণ ছেলে: অব্যাহতিপ্রাপ্ত ছাত্রদল নেতা রেদওয়ান
তামিম ইকবালকে প্রধান করে গঠিত হলো ১১ সদস্যের অ্যাডহক কমিটি
ইউনূস লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন
পূর্ব শত্রুতার জেরে বর্গাচাষীর সমস্ত পটল গাছ কেটে দেওয়ার অভিযোগ
কালীগঞ্জে গরুর খামারে আগুন, পুড়ে ছাই ৫টি গরু
বিএসএফের গুলিতে যুবক আহত, বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
অবৈধভাবে পেট্রোল সংগ্রহ করে বেশি দামে বিক্রি, আটক ২
‘গণভোট নিয়ে সংকট বিএনপি তৈরি করেছে, সমাধানও তাদের করতে হবে’
আবু সাঈদ হত্যায় অকাট্য প্রমাণ রয়েছে, কাঙ্ক্ষিত রায়ের আশায় প্রসিকিউশন