প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৪৭:৫১
রাবি প্রতিনিধি: সরকারি চাকরিতে ভেরিফিকেশনের নামে প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ তুলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে চাকরিতে বাদ দেওয়ার অভিযোগ থাকলে তা পরীক্ষার পর নয়, আগেই যাচাই করা উচিত।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সরকারি চাকরিতে ভেরিফিকেশনের নামে উত্তীর্ণ প্রার্থীদের বাতিলের প্রতিবাদে রাকসুর আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আম্মার বলেন, “আপনার যদি ভেরিফিকেশনটা এতই দরকার হয়, তাহলে সে যখন পরীক্ষা দেবে, অনার্স সম্পন্ন করে যখন পরীক্ষা দেবে, তখনই দেখেন সে আপনার জিয়ার সৈনিক কি না। যদি জিয়ার সৈনিক না হয়, তাহলে তাকে পরীক্ষায় বসতে দিয়েন না। একজন প্রার্থী প্রিলিমিনারি, রিটেন, তারপর ভাইভা দিয়ে সবকিছু সম্পন্ন করার পর ভেরিফিকেশন করার দরকার কী?”
তিনি অভিযোগ করেন, রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ, দুর্নীতি ও স্বজনপ্রীতির সুযোগ তৈরি করা হচ্ছে। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন।
মানববন্ধনে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ভেরিফিকেশনের নামে শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে বলে তারা মনে করেন। তিনি ভেরিফিকেশনের নামে দলীয়করণের অভিযোগ বন্ধ না হলে সারাদেশের শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে রাকসু, বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’
মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে
লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯
দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত
ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি