রাবিসাসের নেতৃত্বে পরিবর্তন: সভাপতি ইরফান তামিম, সম্পাদক সাজিদ হোসেন

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫ ০৭:৫৩:৫৬ || পরিবর্তিত: ২৭ এপ্রিল, ২০২৫ ০৭:৫৩:৫৬

রাবিসাসের নেতৃত্বে পরিবর্তন: সভাপতি ইরফান তামিম, সম্পাদক সাজিদ হোসেন

রাবি সংবাদদাতা:
রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস) ২০২৫-২৬ বর্ষের জন্য ১৪ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দৈনিক যুগান্তরের প্রতিনিধি ইরফান তামিম সভাপতি এবং প্রথম আলোর প্রতিনিধি সাজিদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে রাবিসাস কার্যালয়ে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের সাবেক সভাপতি ও দৈনিক খবরের কাগজের রাজশাহী ব্যুরো প্রধান এনায়েত করিম।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সহ-সভাপতি-১: অর্পণ ধর (সমকাল)
সহ-সভাপতি-২: সিরাজুল ইসলাম সুমন (খবরের কাগজ)
যুগ্ম সাধারণ সম্পাদক: সাজ্জাদ হোসেন (কালবেলা)
কোষাধ্যক্ষ: মাহবুব হাসান (কালের কণ্ঠ)
সাংগঠনিক সম্পাদক: মীর কাদির (ডেইলি মেসেঞ্জার)
দপ্তর সম্পাদক: জাহিদুল ইসলাম (সংবাদ)
প্রচার ও প্রকাশনা সম্পাদক: শাকিবুল হাসান (বাহান্ন নিউজ)
ক্রীড়া সম্পাদক: সাজিদুর রহমান সাজিদ (সকালের সময়)
কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক: লুবনা শারমিন (জনকণ্ঠ)
সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: মাঈনুল ইসলাম রাজু (উত্তরা প্রতিদিন)
আইটি অ্যান্ড ভিজ্যুয়াল কনটেন্ট সম্পাদক: প্রান্ত কুমার দাশ (দ্যা নিউজ)
কার্যনির্বাহী সদস্য: এ এইচ এম শামীম (সারাবাংলা ডট নেট)

কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে যুক্ত হয়েছেন শেখ ফাহির আমিন (ঢাকা ওয়েভ) ও আল মামুন আশিক (চ্যানেল আই অনলাইন)। উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন নোমান ইমতিয়াজ (দেশ রূপান্তর) ও আসিফ আজাদ সিয়াম (দৈনিক বাংলা)।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন রাবিসাসের সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন শিমুল (কালবেলা), সাবেক সভাপতি সুজন আলী (নিউ এইজ), সাবেক সভাপতি শাহীন আলম (সময় টিভি) এবং বিদায়ী উপদেষ্টা সোহানুর রহমান রাফি (ডেইলি স্টার)।

নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।


প্রজন্ম নিউজ/24 মিরাজ আফ্রিদি

এ সম্পর্কিত খবর

গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ

আজকের ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে ফ্রান্স’র শুভ সূচনা

সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

পহেলা জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি

একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপির দুই নেতার পদ স্থগিত

ব্যর্থ পুশইনের চেষ্টা, সেই ১২ জনকে ফেরত নিল বিএসএফ

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও গাঁজা উদ্ধার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ