প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৫ ১০:৩৫:০৩ || পরিবর্তিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৫ ১০:৩৫:০৩
প্রজন্মডেক্স: বাংলাদেশের আইসিইউ বিশেষজ্ঞ ডাক্তারদের সংগঠন সোসাইটি অব ইনটেসিভিস্ট বাংলাদেশ (এসআইবি) এর প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ, বুধবার (২৬ ফেব্রুয়ারি), ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ২ বছরের জন্য সোসাইটির প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
উক্ত সংগঠনের বার্ষিক সভার পূর্বে ইনটেনসিভ কেয়ার নানান গুরুত্বপূর্ণ বিষয় যেমন – সেপসিস, এন্টিবায়োটিক রেজিসট্যান্স, ইনফেকশন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। সাইন্টিফিক এই অধিবেশনে আলোচনা করেন: অধ্যাপক একে কামরুল হুদা, ডা. মো. তাহসিন সালাম, ডা. রায়হান রাব্বানী ও ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আকাশ।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক ইকবাল হোসেন চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার – স্বাস্থ্য অধিদপ্তর, সম্মানিত অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ রিজওয়ানুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ এনেসথেসিয়া বিভাগের সম্মানিত চেয়ারম্যান জনাব অধ্যাপক ডাঃ মোঃ মোস্তফা কামাল, ঢাকা মেডিকেল কলেজের এনেসথেসিয়া বিভাগের সাবেক বিভাগীয় প্রধান জনাব অধ্যাপক ডাঃ মোজাফফর হোসেন এবং বর্তমান বিভাগীয় প্রধান জনাব সুব্রত কুমার মণ্ডল।
বার্ষিক সভায় সংগঠনের উপস্থিত সদস্যদের ভোটে অধ্যাপক এ কে কামরুল হুদা সভাপতি এবং ডা. রায়হান রাব্বানী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এ সময় ৬ সদস্যের উপদেষ্টা পরিষদ, ১০ সদস্যের নির্বাহী কমিটি এবং ১০ সদস্যের কার্যনির্বাহী সদস্য নিয়ে আংশিক কমিটি গঠন করা হয়। এই কমিটি দেশের আইসিইউ চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, প্রশিক্ষণ, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আইসিইউ সেবার মানোন্নয়নে কাজ করবে।
সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে অধ্যাপক একে কামরুল হুদা বলেন, “আমাদের লক্ষ্য দেশের আইসিইউ সেবার উন্নয়ন নিশ্চিত করা, চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি করা এবং সর্বোচ্চ মানসম্পন্ন নিবিড় পরিচর্যা সেবা নিশ্চিত করা। এই কমিটি একসঙ্গে কাজ করে আমাদের লক্ষ্য অর্জনে অগ্রসর হবে।” এদেশের শীর্ষস্থানীয় আইসিইউ বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই কমিটি আগামী দুই বছর সংগঠনের নেতৃত্ব দেবে এবং দেশের আইসিইউ চিকিৎসার উন্নয়নে কাজ করবে।
সোসাইটি অব ইনটেনসিভিস্ট বাংলাদেশ এর সফলতা কামনা করে ধন্যবাদ বক্তৃতা প্রদান করে জনাব আবু শাহরিয়ার জাহেদী, ব্যবস্থাপনা পরিচালক, রেডিয়েন্ট বিজনেস কনসোর্টিয়াম লিমিটেড । সংগঠনের সার্বিক সহায়তায় নিয়মিত ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং বিশ্বমানের প্রযুক্তিতে প্রস্তুতকৃত গুণগত এবং মানসম্পন্ন ওষুধ সরবরাহের মাধ্যমে রোগীদের উন্নত চিকিৎসায় রেডিয়েন্ট এর ভূমিকার কথা উল্লেখ করেন।
সোসাইটি অব ইনটেসিভিস্ট বাংলাদেশ (এসআইবি) এর সদস্যগণের প্রত্যাশা, এই নতুন নেতৃত্ব আইসিইউ চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং বাংলাদেশে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের উন্নয়নকে ত্বরান্বিত করবে। প্রজন্ম নিউজ ২৪/ সাদিক
বিচার বিভাগ সম্পর্কে মন্তব্য করার অভিযোগে ২৮ জন বিচারককে শোকজ
আমি সম্পূর্ণ ছেলে: অব্যাহতিপ্রাপ্ত ছাত্রদল নেতা রেদওয়ান
তামিম ইকবালকে প্রধান করে গঠিত হলো ১১ সদস্যের অ্যাডহক কমিটি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
বিএসএফের গুলিতে যুবক আহত, বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
‘গণভোট নিয়ে সংকট বিএনপি তৈরি করেছে, সমাধানও তাদের করতে হবে’
নববর্ষ উদযাপনে থাকছে নানা কর্মসূচি