প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৫ ০৪:০৬:৫৩
প্রজন্মডেক্স: খেজুরকে বলা হয় রাজকীয় ফল। শুধু অতুলনীয় স্বাদ আর গন্ধের জন্য নয়, খেজুরের খ্যাতি রোগ নিরাময়ের জন্যও। প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, খনিজ, অ্যান্টি-অক্সিড্যান্ট—কী নেই খেজুরে! এই খেজুর তো খাচ্ছেন, নাম জেনে খাচ্ছেন কি? কেননা, খেজুর অনেক রকমেরই হয়- তাদের আকার, স্বাদ ও পুষ্টিগুণও থাকে আলাদা। কোনটি খেলে কী উপকার হবে, কোন খেজুরে ওজন কমবে, তা জেনে রাখা ভালো। চলুন জেনে নিই এ সম্পর্কে
ডেগলেট নূর
মাঝারি আকারের, নরম হয়। এমন খেজুরই বেশি পাওয়া যায় বাজারে। ডেগলেট নূরে শর্করার মাত্রা খুব কম, বদলে ফাইবার বেশি। এই খেজুর খেলে মিষ্টি খাওয়ার ঝোঁকও কমবে আবার শরীরে প্রয়োজনীয় ফাইবারও ঢুকবে। মেদ কমাতে খুবই উপযোগী এই খেজুর। মিষ্টি কম থাকায়, ডায়াবেটিসের রোগীরাও খেতে পারেন এই খেজুর।
বারহি
বারহি খেজুর একটু হলদে হয়। মাঝারি আকার। এই খেজুরও ওজন কমাতে সাহায্য করে। প্রতি ১০০ গ্রাম বারহি খেজুরে থেকে পাওয়া যেতে পারে ২৮২ কিলোক্যালোরি শক্তি, ৭৫ গ্রাম কার্বোহাইড্রেট, ২.৫ গ্রাম প্রোটিন এবং ০.৪ গ্রাম ফ্যাট। যারা ওজন কমাতে কঠোর ডায়েট করছেন, তাঁরা সকালে এই খেজুর খেতেই পারেন। এটি খেলে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রাও কমবে। হজম ভালো হবে।
আজওয়া
মধ্যপ্রাচ্যে এই খেজুরের চল বেশি। সৌদি আরবে খুবই জনপ্রিয় আজওয়া খেজুর। বিশ্বের অন্যতম দামি খেজুর হিসেবে পরিচিত আজওয়া। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর হাদিস অনুসারে, আজওয়া খেজুরের নিরাময়ের গুণ রয়েছে। রং কালচে হয় এবং এতে মিষ্টির পরিমাণ অন্যান্য খেজুরের থেকে সামান্য বেশি। আজওয়া খেজুরে প্রচুর পরিমাণে থাকে অ্যান্টি-অক্সিড্যান্ট। এই খেজুর খেলে রোগ প্রতিরোধ শক্তি বাড়ে এবং হজমশক্তি ভালো হয়। ফাইবারে ভরপুর এই খেজুর পরিমিত পরিমাণে খেলে তা ওজন কমানোর জন্যও সহায়ক হতে পারে।
সুক্কারি
সুক্কারি খেজুরের নাম আরবি সুক্কুর বা চিনি শব্দ থেকে এসেছে। এটি সৌদি আরবের আল কাসিম অঞ্চলে চাষ করা হয়। খেজুরটি দাতের ক্ষয়রোধ, কোলেস্টেরল কমানো ও ক্লান্তি দূর করতে সাহায্য করে।
মেডজুল
মেডজুল খেজুরের রাণি হিসেবে পরিচিত। বড় আকারের আর কড়া গন্ধের কারণে অনেকের কাছেই এটি জনপ্রিয়। এই খেজুর স্মুদি তৈরিতে বেশি ব্যবহৃত হয়। মেডজুল খেজুরে ক্যালসিয়াম ও আয়রন বেশি থাকে। প্রতিদিন একটি মেডজুল খেলে ফাইবারের ২০% পাওয়া যায়।
প্রজন্মনিউজ/২৪জেএ
জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না, এটা হবে চরম নিমকহারামি
মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বেরোবিতে শিবিরের প্রদর্শনীতে ছাত্রদলের হামলা, সংঘর্ষে আহত ১০
জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান
‘জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়’— রিজভী
পরিবেশ সংরক্ষণে ভিডিও বার্তায় দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
এনসিপির মামলায় জামিন পেলেন হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা কর্মীরা
ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির
রাজধানীতে ডিএনসিসি পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ