প্রকাশিত: ০১ মার্চ, ২০২৫ ১২:১২:১৮
প্রজন্মডেক্স: কাঁচা হোক বা পাকা—পেঁপের পুষ্টিগুণ অনেক। সুমিষ্ট এই ফলটি খেতে যেমন মজা তেমনি পুষ্টিগুণেও ভরপুর। তবে অনেক সময় এমন হয় যে, বেশি পুষ্টির আশায় অনেকে একবারে অনেক বেশি ফল খেয়ে ফেলেন। যা সত্যিই ক্ষতিকর। তাছাড়া পেঁপে খাওয়ার নির্দিষ্ট সময়ও আছে।
পেঁপে খালি পেটে নাকি ভরা পেটে খেলে ভালো। পুষ্টিবিদেরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া একেবারেই ভাল নয়। এতে ‘পেপসিন’ এবং ‘প্যাপাইন’ নামক উৎসেচকগুলি পাকস্থলীতে গিয়ে গণ্ডগোল পাঁকাবে।
হজম হবে না পেঁপেতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা বেশি মাত্রায় শরীরে গেলে হজমের সমস্যা হতে পারে। পাশাপাশি পেঁপেতে থাকা ‘প্যাপাইন’ নামক উৎসেচক হজম পক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারে। এতে গ্যাস ও ডায়েরিয়ার মতো সমস্যাও হতে পারে।
অ্যালার্জির সমস্যা
পেঁপের মধ্যে ‘প্যাপাইন’ নামক উৎসেচকটি অ্যালার্জি জনিত সমস্যার কারণ হতে পারে। ‘ল্যাটেক্স অ্যালার্জি’ যাদের আছে, তারা পেঁপে বুঝেশুনে খাবেন। অ্যালার্জি থাকলে যদি পেঁপে বেশি খেয়ে ফেলেন তা হলে শ্বাসযন্ত্রে প্রদাহ হতে পারে। একই সঙ্গে ত্বকে চুলকানি-জ্বালাও হতে পারে।
কিডনিতে পাথর
পেঁপেতে ভিটামিন সি বেশি পরিমাণে থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে ভিটামিন সি গুরুত্বপূর্ণ। তবে তা খেতে হবে পরিমিত পরিমাণে। অতিরিক্ত পরিমাণে পেঁপে খেলে কিডনিতে পাথর জমার আশঙ্কা বেড়ে যেতে পারে।
রক্তে শর্করা কমে যেতে পারে
পেঁপে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। তাই ডায়াবিটিসের রোগীদের পেঁপে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ২০১২ সালের একটি গবেষণা বলছে, পেঁপে যদি প্রয়োজনের অতিরিক্ত খাওয়া হয়, তা হলে তা রক্তে শর্করার মাত্রা আচমকা কমিয়ে দিতে পারে। ফলে ‘হাইপোগ্লাইসেমিয়া’ দেখা দিতে পারে। প্রজন্মনিউজ/২৪জেএ
বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের
এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রে: জামায়াত আমির
দ্বিতীয় দফায় দেশব্যাপী ৩৪ লাখ শিশুকে হামের টিকাদান শুরু
উপাচার্য ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনেও চুয়েটে শাটডাউন
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী
ব্যানার, ফেস্টুন ছিঁড়ে লং মার্চের গণজোয়ার বন্ধ করা সম্ভব নয়: নাহিদ ইসলাম
বাসের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব: বিমান মন্ত্রী
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে: জামায়াত আমীর