গরম পড়তেই ত্বকে কালচে দাগ? দুর করবেন যেভাবে

প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৫ ১২:৪২:৫২

গরম পড়তেই ত্বকে কালচে দাগ? দুর করবেন যেভাবে

প্রজন্মডেক্স: প্রকৃতিতে একটু একটু করে বাড়ছে তাপমাত্রা। এতে স্বাভাবিকভাবেই ত্বক পুড়তে শুরু করেছে। কারও কারও সানস্ক্রিন মেখেও অনেক সময় কাজ হয় না। ত্বকের পোড়াভাব দুর করতে ঘরোয়া কিছু টিপস মেনে চলতে পারেন। যেমন-


১. সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস লেবু মেশানো হালকা গরম পানি খাওয়ার অভ্যাস করতে পারলে লিভার ভালো থাকবে। লেবুর রসে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডান্ট আর ভিটামিন সি থাকায় এই পানীয় ত্বকের উজ্জ্বলতা বাড়াবে। 


২.রোদের তেজ বাড়লে বাইরে ব্যায়াম করতে না পারলে চিন্তার কিছু নেই।  সাধারণ কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। বাড়ির ছাদে জোরকদমে দশ মিনিট হাঁটলেই চলবে। ত্বক ভালো রাখতে হালকা এক্সারসাইজ ভালো কাজ করে। 

৩.ঘুমালে সারা রাত ধরে মুখে তেলময়লা জমতে থাকে। সকালে উঠে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলুন। এরপর টোনার, ফেস সিরাম এবং ময়শ্চারাইজার মাখন। এতে সারাদিন তরতাজা লাগবে।

৪. এক টেবিল চামচ অ্যালোভেরা জেল, এক চা চামচ ল্যাভেন্ডার অয়েল আর চার ফোঁটা রোজ অয়েল একটা পাত্রে ভালো করে মেশান। রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো করে মুখ পরিষ্কার করে লাগান। এর পর হাত দিয়ে হালকা ম্যাসাজ করুন। সকালে উঠে দেখবেন মুখ একেবারে ঝকঝকে হয়ে উঠেছে।

৫. বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলে তা থেকে পাতা কেটে নিয়ে সেই জেল ব্যবহার করুন। সম্ভব না হলে একদম স্বচ্ছ অ্যালোভেরা জেলের কৌটো কিনে নিন। কারণ বাজারে আজকাল নানা রাসায়নিক মেশানো অ্যালোভেরা জেল মেলে।


প্রজন্মনিউজ/২৪জেএ

এ সম্পর্কিত খবর

বকেয়া-ভাতার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানযট সৃষ্টি

শর্ত না মানলে, আজকেই একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রম্প

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ ঘন্টা পর বিদ্যুৎ স্বাভাবিক

‘গণভোট নিয়ে সংকট বিএনপি তৈরি করেছে, সমাধানও তাদের করতে হবে’

আবু সাঈদ হত্যায় অকাট্য প্রমাণ রয়েছে, কাঙ্ক্ষিত রায়ের আশায় প্রসিকিউশন

গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল

সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ