আমেরিকা যাওয়ার পথে মেক্সিকো সীমান্তে বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ১৩ মে, ২০২৪ ১১:২২:১২

আমেরিকা যাওয়ার পথে মেক্সিকো সীমান্তে বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: আমেরিকা যাওয়ার পথে মেক্সিকো সীমান্তে অসুস্থ হয়ে রুহুল আমিন (৩৫) নামে এক বাংলাদেশি মারা গেছেন। ওই প্রবাসী সংযুক্ত আরব আমিরাতে থাকতেন। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়।

১২ মে দুপুরে সোনাইমুড়ী পৌরসভার মেয়র নুরুল হক চৌধুরী এ তথ্য জানিয়েছেন। রুহুল আমিনের বাবার নাম হেদায়েত উল্যাহ। তার বাড়িতে মা, এক ভাই, এক বোন, স্ত্রী ও তিন মেয়ে রয়েছে।

সোনাইমুড়ী পৌরসভার মেয়র নুরুল হক চৌধুরী বলেন, দুবাই থেকে আমেরিকা যাওয়ার পথে রুহুল আমিন মেক্সিকো ও আমেরিকার সীমান্তে অসুস্থ হয়ে মারা গেছেন। সেখানে অবস্থানরত এক আত্মীয় বিষয়টি পরিবারকে জানিয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, রুহুল আমিন দীর্ঘদিন ধরে দুবাইতে ছিলেন। পরে আমেরিকা যাওয়ার স্বপ্নে অনেক টাকা ঋণ করেন। কিন্তু আমেরিকায় প্রবেশের আগেই মেক্সিকো সীমান্তে অসুস্থ হয়ে মারা যান। এখন তার মরদেহ দেশে আনতে জটিলতা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করছেন স্বজনরা।


প্রজন্মনিউজ২৪/আরাফাত
 

এ সম্পর্কিত খবর

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭

ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : মিয়া গোলাম পরওয়ার

বিশ্বসেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট, আছে জাবিসহ ৪টি 

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দিতে বললেন জামায়াত এমপি সাইফুল আলম

মালয়েশিয়া থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু

রাড্ডার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

সরকারের সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ