আরব আমিরাতে কারাবন্দি অবস্থায় ‘জুলাইযোদ্ধা’ প্রবাসী আব্দুল হামিদের মৃত্যু

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৫ ১২:৩৬:৫০

আরব আমিরাতে কারাবন্দি অবস্থায় ‘জুলাইযোদ্ধা’ প্রবাসী আব্দুল হামিদের মৃত্যু

প্রজন্ম ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দি অবস্থায় আব্দুল হামিদ(৪৫) নামের এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায়। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্ত্রী। 

পারিবারিক সূত্রে জানা যায়, আরব আমিরাতের আবুধাবিতে জুলাই আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী গত ২১ এপ্রিল তাকে গ্রেপ্তার করে এবং এরপর থেকে তিনি আবুধাবি আল-সদর কারাগারে বন্দি ছিলেন। কারাগারে থাকাকালীন আব্দুল হামিদ পরিবারের সঙ্গে মাত্র দুইবার যোগাযোগ করেছিলেন বলে জানিয়েছেন তার স্ত্রী।

হামিদের পরিবার দাবি করেছে, তিনি ২২ সেপ্টেম্বর মারা যান, তবে তার মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে দুবাইয়ের আবুধাবি দূতাবাস থেকে কাগজপত্রের জন্য পরিবারের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করা হয়েছে বলে কোহিনুর আক্তার জানান। 

তিনি আরও জানান, কারাগারে থাকা অন্য বন্দিরাই প্রথমে আব্দুল হামিদের অসুস্থতার খবর দেন এবং পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আব্দুল হামিদের পরিবার দ্রুত সময়ের মধ্যে তার মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদা প্রদানের জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসও আব্দুল হামিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। প্রকাশিত এক বিবৃতিতে দূতাবাস জানায়, তারা ইতোমধ্যে মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং মৃতদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। 

আন্দোলনে অংশ নেওয়া আরও ২৪ জন প্রবাসী বাংলাদেশি এখনো আমিরাতের কারাগারে বন্দি রয়েছেন।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

জামায়াত জোটের গণসমাবেশ কাল, পরের দিন বিদ্যুৎ ও গ্যাস অফিসে অবস্থান

ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে দাবি করায় জকসু নেতাদের উপর ছাত্রদলের হামলা

হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে: ডা. জাহেদ

‘জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়’— রিজভী

এনসিপির মামলায় জামিন পেলেন হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা কর্মীরা

সিলেটে ৭৮ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

সৌদি আরবে দিনে রাতের মতো ৬ মিনিটের অন্ধকার হচ্ছে রোববার 

পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, আসি বললেও সে কখনো আসে না

চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ