সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস

প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২০ ১২:১৫:১১

সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস

শৈত্যপ্রবাহের পরিধি ও তীব্রতা আজও বেড়েছে।এতে অতিদরিদ্রদের ভোগান্তিও বাড়বে।আজ একটি বিভাগ ও আটটি অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে , যা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ।

রংপুর বিভাগসহ গোপালগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী, বদলগাছী, যশোর, চুয়াডাঙ্গা, কুমারখালী ও শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রাবহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আগামী চার দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া অঞ্চলগুলোর মধ্যে গোপালগঞ্জে ৯ দশমিক ৮, শ্রীমঙ্গলে ৮ দশমিক ৪, ঈশ্বরদীতে ৮ দশমিক ৭, বদলগাছীতে ৮ দশমিক ৪, দিনাজপুরে ৯ দশমিক ৫, তেঁতুলিয়ায় ৮ দশমিক ১, রাজারহাটে ১০ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৯, যশোরে ৮ দশমিক ৮, কুমারখালীতে ৯ দশমিক ৪ ও বরিশালের ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

 

প্রজন্মনিউজ২৪/হারুন

এ সম্পর্কিত খবর

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন অর্থমন্ত্রীর

১০ তলা থেকে পড়ে ইব্রাহিমের মৃত্যু: লাশ আটকে ছিল কার্নিশে

যুক্তরাষ্ট্রের হামলায় তিন ভারতীয় নাবিক নিহত

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে অনশন অব্যাহত রেখেছেন ইবতেদায়ী শিক্ষকরা

টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠনের দুই নেতা গ্রেফতার

শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্বশান্তির উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার কোটির ছায়া বাজেট পেশ

খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা দম্পতি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ